भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 8, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 8

মুখবন্ধ। শাস্ত্রগ্রন্থের আলোচনা হইতে বুঝিতে পারা যায় যে, দেশ তখনই সুস্থ সবল সুশীল সুসভ্য ও স্বাধীন হয় যখন দেশে ধর্ম্মশিক্ষা ও নীতিশিক্ষা সমান ভাবে চলিতে থাকে। আমাদের দেশের অতীত ও বর্ত্তমান অবস্থা পর্যবেক্ষণ করিলে স্পষ্টই অনুভব হয় যে ভারতবর্ষ তখনই স্বাধীন ও সুখ- সমৃদ্ধিশালী ছিল যখন ভারতে ঐ দুই শিক্ষা প্রবল ছিল। এই শিক্ষা প্রভাবে দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয় এবং ধর্ম্মে নিষ্ঠা হয়; দেশ সত্য বুঝিতে, সত্যের আদর করিতে, গুণের সম্মান করিতে শিখে; লোক স্বধর্ম্মপরায়ণ স্বজাতিপ্রেমিক এবং আত্মমর্য্যাদাসম্পন্ন হয়, আর দেশ ও ধর্ম্মের জন্য ধন-প্রাণ উৎসর্গ করিতে পারে। আজ আমরা পরাজিত কেন? আজ দেশ দেশ করিয়া এত আন্দোলন করিয়াও অগ্রসর হইতে পারিতেছি না কেন? তাহার মূলে ঐ কথা—আমাদের মধ্যে নীতিশিক্ষা ও ধর্ম্ম-শিক্ষার অভাব ঘটিয়াছে। ঐ দুয়ের অভাবেই আমরা দেশ ও স্বাধীনতা হারাইয়াছি। এখন ঐ দুইটি আয়ত্ব করিতে পারি নাই বলিয়াই আমাদের চেষ্টা ফলবতী হইতেছে না, কোন আন্দোলন স্থিরতালাভ করিতেছে না। ধর্ম্ম নিষ্ঠা দেয় এবং নীতি কার্য্যকুশলতা ও দূরদৃষ্টি প্রদান করে। সুতরাং ঐ দুইটির যুগপৎ সাধনা নিতান্ত আবশ্যক। কেবল ইহার একটি অবলম্বন করিলে সুফল ফলিবে না; একাঙ্গপুষ্টের কার্য্যকারিত্ব কোথায়? উন্নতি কামনা করিলে ধর্ম্ম ও নীতি এই উভয়েরই সমানভাবে সেবা করা প্রয়োজন। ভারতে প্রাচীন সমৃদ্ধি আনিতে হইলে ভারতকে ধর্ম্মবলে ও নীতিবলে বলীয়ান্ হইতেই হইবে। নীতিশাস্ত্রের মূল উদ্দেশ্য, দেশকে স্বাধীন সুসমৃদ্ধ ও সুশৃঙ্খলায় রাখা। হঠাৎ কোন কার্য্যে অগ্রসর হইতে না দেওয়া বা হঠাৎ বিগ্রহে প্রবৃত্ত হইতে না

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र) · पृष्ठ 8, कुल 164 में से · BharatKosha