भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 10, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 10

কামন্দকীয়-নীতিসারের তিনটি সংস্করণ বাহির হইয়াছে। তিনটিই সংস্কৃত- ভাষায় ; দুই খানি বাঙ্গালা দেশ হইতে ও একখানি ত্রিবাঙ্কুর হইতে প্রকাশিত। ‘এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল’ হইতে উপাধ্যায়নিরপেক্ষানুসারিণী টীকার সহিত ৲রাজেন্দ্রলাল মিত্র মহাশয়ের সংস্করণ ও ৲জীবানন্দ বিদ্যাসাগর মহাশয়ের সংস্করণ—এই দুই খানি, এবং জয়মঙ্গলা টীকার সহিত ত্রিবাঙ্কুর হইতে শ্রীযুক্ত গণপতি শাস্ত্রীর সংস্করণ। এই তিনখানির মধ্যে ৲জীবানন্দ বিদ্যাসাগরের সংস্করণ খানি কেবল মূল মাত্র; পুস্তকের মধ্যে যে কলিকাতা সংস্করণের নাম উল্লেখ আছে, তাহা এই সংস্করণ বুঝিতে হইবে। এই সংস্করণে উনিশটি সর্গ আর ত্রিবাঙ্কুর সংস্করণে বিশটি সর্গ দেখা যায়; কিন্তু উনিশ বা বিশ সর্গে কোন প্রভেদ নাই। কলিকাতা সংস্করণের একাদশ সর্গকে ভাঙ্গিয়া ত্রিবাঙ্কুর সংস্করণে দুইটি সর্গ করায় একটি সর্গ বাড়িয়া গিয়াছে। তবে এখানে অনেকগুলি অতিরিক্ত শ্লোক ত্রিবাঙ্কুর সংস্করণে আছে যাহা কলিকাতা সংস্করণে নাই। ইহা ব্যতীত অনেক স্থানে উভয় সংস্করণে কোথাও শ্লোকের কম বেশী হইয়াছে এবং পাঠ লইয়াও প্রভেদ ঘটিয়াছে, সেগুলি পুস্তক মধ্যে সেই সেই স্থানে পাদটীকায় উল্লেখ করা হইয়াছে। আর উল্লেখিত টীকাকার ও ব্যাখ্যাকার বলিতে জয়মঙ্গলা টীকাকার বুঝিতে হইবে। প্রথমে ইচ্ছা ছিল যে কলিকাতা সংস্করণ অনুসারেই এই পুস্তক মুদ্রিত করিতে হইবে। তদনুসারে দশম-সর্গ পর্যন্ত সর্গ ও শ্লোক সংখ্যা দেওয়া হয়; কিন্তু একাদশ-সর্গ হইতে সর্গ ও শ্লোকের গোলযোগ এবং সর্ব্বাপেক্ষা অশুদ্ধতার জন্য বাধ্য হইয়া এই একাদশ-সর্গ হইতে শেষ পর্যন্ত ত্রিবাঙ্কুর সংস্করণ অনুসরণ করিতে হইয়াছে। দেশ পরাধীন হওয়ায়, যুদ্ধবিদ্যার চর্চ্চা আমাদের মধ্যে লোপ পাইয়াছে; সুতরাং ব্যূহ সমাবেশ সকলে সহজে বুঝিতে না পারিতে পারেন, এই আশঙ্কায় পরিশিষ্টে ব্যূহের চিত্র দেওয়া হইল। এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় সর্গের অনুবাদে পণ্ডিত শ্রীযুক্ত রামকৃষ্ণ