कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 108, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৪শ সর্গ ] প্রকৃতি-ব্যসন। ৯৭ অতিক্ষিপ্ত (পাঠান্তরে—বিক্ষিপ্ত), অন্তঃশল্য ( ভেদকারীলোকযুক্ত ), ভেদগর্ভ (একতাশূন্য) বা অপসৃত (কতকগুলি পলায়িত), অবমুক্ত (প্রধান পরিত্যক্ত), (পাঠান্তরে—অবিযুক্ত অর্থাৎ প্রধান পরিশূন্য ), ক্রুদ্ধমৌল ( পৈতৃক-বিশ্বস্ত- সৈন্যের ক্রোধযুক্ত), অরিমিত্র-যুক্ত, শত্রুপক্ষীয়-লোকযুক্ত, দৃষ্যযুক্ত (রাজ- পরিত্যক্ত-লোকযুক্ত ), স্ববিক্ষিপ্ত ( নিজ রাজ্যমধ্যে বিক্ষিপ্ত ), মিত্রবিক্ষিপ্ত (মিত্রকে দত্ত), বিচ্ছিন্নবীবধ (ধান্যের আমদানী শত্রুরা বিচ্ছেদ করিয়াছে ), বিচ্ছিন্ন-আসার ( যাহার সুহৃদ্বল বিচ্ছিন্ন হইয়াছে ), শূন্যমূল (জনপদবাসীর অরক্ষিত), অস্বামিসঙ্গত ( রাজার সহিত মিলন পরিশূন্য ), ভিন্নকূট ( প্রধান সেনাপতিশূন্য ), দুষ্টপার্ষ্ণিগ্রাহযুক্ত, অন্ধ ( নীতির উপদেষ্ট।-রহিত )—এইগুলি সৈন্যের ব্যসন ॥৬৭-৭১ ১/২ ॥ এই বলব্যসনের মধ্যে কতকগুলি ব্যসনের প্রতীকার অসম্ভব এবং কতকগুলি ব্যসনের প্রতীকার সম্ভব, এক্ষণে তাহাই বলা হইবে ॥৭২ ॥ উপরুদ্ধ অবস্থায় বাহিরে আসিয়া মরিয়া হইয়া যুদ্ধ করিবে। পরিক্ষিপ্ত হইয়া যদি চারিদিকে শত্রু-বেষ্টিত হয় তাহা হইলে দুর্গ হইতে বা ব্যূহ হইতে বাহির হইবে না ( পাঠান্তরে—পরিক্ষিপ্ত হইলে চারিদিক হইতে বিক্ষিপ্তদিগকে আনিয়া যুদ্ধের জন্য বাহির হইবে) ॥৭৩॥ অমানিত অবস্থায় তাহাদিগকে সম্মান দেখাইয়া ও অর্থ দিয়া যুদ্ধে প্রেরণ করিবে। অত্যন্ত অপমানিত অবস্থায় ক্রোধে প্রজ্বলিত থাকে বলিয়া তাহাদিগকে লইয়া যুদ্ধ করিবে না ॥৭৪॥ অভৃত অবস্থায় তখনই উপযুক্ত বেতনাদি দিয়া যুদ্ধে পাঠাইবে। ব্যাধিত ব্যক্তি অকর্ম্মণ্য, অতএব পরাভব প্রাপ্ত হয়, এইজন্য তাহাদিগকে যুদ্ধে লইবে না ॥৭৫॥ পরিশ্রান্ত সৈন্যকে রীতিমত বিশ্রাম দিয়া যুদ্ধে পাঠাইবে। দূরায়াত-সৈন্য হাঁপাইয়া পড়ে, তখন তাহার অস্ত্রগ্রহণের ক্ষমতা থাকে না ॥৭৬॥ নবাগত সৈন্যকে নূতনস্থানের সৈন্যদিগের সহিত মিলিত করিয়া ও উহাদের নীতি অবলম্বন করাইয়া যুদ্ধে নিযুক্ত করিবে। পরিক্ষীণ অবস্থায় নেতা ও প্রধান ব্যক্তিগণ বিনষ্ট ৭