कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 118, कुल 164 में से
संदर्भ में पढ़ेंষোড়শ-সর্গ। * যাত্রা ও অভিযোগ প্রদর্শন। [৩৪টি শ্লোকে যাত্রার বিষয় দেখাইতেছেন।] নানা প্রকার ব্যসন হইতে মুক্ত হইয়া মন্ত্র প্রভাব ও উৎসাহ এই তিন তপ্রতিম-শক্তি-সংযুক্ত হইয়া বিজয়াকাঙ্ক্ষী নরপতি দুরন্তব্যসনযুক্ত শত্রুর প্রতি অভিযান করিবেন॥১॥ শত্রাদিগের ব্যসনকালে তাহাদিগের বিরুদ্ধে অভিযান করিবেন, আচার্য্যগণ এইরূপ উপদেশ প্রায় দিয়া থাকেন। এই বিষয়ে বিশেষজ্ঞের মত হইতেছে যে ব্যসন কদাচিৎ উপস্থিত হয়, অতএব নিজের অভ্যুদয়কালে ক্ষমবান্ হইয়া অভিযান করিবে॥২॥ যখন বলবত্তর শত্রুকে সবলে পরাক্রমপূর্ব্বক বধ করিতে সমর্থ তখন, অথবা যখন শত্রুর কর্ষণ পীড়ন ও অহিতাচরণ করিতে হইবে তখন, অভিযান করিবে॥৩॥ রাজা বিজয়-লাভের নিমিত্ত শত্রুর শস্য-সম্পন্ন-ক্ষেত্র বিনষ্ট করিয়া অভিযান করিবেন। শস্যধ্বংসে শত্রুর বৃত্তিচ্ছেদ হয় এবং নিজ সৈন্যের উত্তম উপচয় হয়॥৪॥ বিশুদ্ধপৃষ্ঠ হইয়া সম্মুখের ভয়স্থান সকল বিবেচনা করিয়া শত্রুর চেষ্টা অবগত হইয়া আপনার বীবধ ও আসারের পথ বিশুদ্ধ জানিয়া (পাঠান্তরে—শত্রুর দেশেও বীবধ আসারের পথ পরিষ্কার জানিয়া) অপ্রমত্ত- ভাবে শত্রুর দেশে প্রবেশ করিবেন॥ ৫॥ নীতিবিশারদ রাজা সুসজ্জিত সৈন্য সমভিব্যাহারে সৈন্যদলের অন্নজল-সংস্থান রাখিয়া শত্রুসৈন্যের আক্রমণে ব্যাকুল না হইয়া নির্ভীকভাবে সমতল বিষম বা নিম্নভূমিতে সৈন্যচালনের সুগম পথ দিয়া যাত্রা করিবেন॥ ৬॥ হস্তীদিগের তাপ নিবারণের জন্য গ্রীষ্মকালে প্রচুর জল ও বনযুক্ত পথ ধরিয়া যাইবেন; যেহেতু জল ব্যতিরেকে গ্রীষ্মের তাপে হস্তীদিগের কুষ্ঠরোগ জন্মে॥ ৭॥ হস্তীসকল পরিশ্রম না করিয়া সুস্থ ভাবে থাকিলেও গ্রীষ্মে তাহাদিগের শরীরে জ্বালা উপস্থিত
- কলিকাতা সংস্করণে ইহা পঞ্চদশ-সর্গ।