भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 13, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 13

২ কামন্দকীয় নীতিসার। সেইরূপ বজ্রানলতুল্য তেজঃসম্পন্ন যাহার অভিচার—(মারণ উচ্চাটনাদি) রূপ বজ্র উত্তম উৎসবক্রিয়াসম্পন্ন ঐশ্বর্য্যশালী নন্দরূপ পৰ্ব্বত সমূলে উৎপাটত করিয়াছিল; যিনি শক্তিদ্বারা শক্তিধর কার্ত্তিকেয়ের তুল্য এবং একাকী বা অসহায় হইয়া মন্ত্রশক্তিপ্রভাবে নৃপশ্রেষ্ঠ চন্দ্রগুপ্তের নিমিত্ত মেদিনী আহরণ করিয়াছিলেন অর্থাৎ যিনি নন্দবংশ ধ্বংস করিয়া চন্দ্রগুপ্তকে মগধের রাজা করিয়াছিলেন; আর যিনি ধীশক্তি-সম্পন্ন হইয়া অর্থশাস্ত্ররূপ মহাসমুদ্র হইতে নীতিশাস্ত্ররূপ অমৃত উদ্ধৃত করিয়াছিলেন, আমি সেই বিধাতার তুল্য অতুলশক্তিশালী সুধীবর বিষ্ণুগুপ্তকে ( চাণক্যকে ) নমস্কার করি ॥২—৬॥ সমস্ত বিদ্যার পারদর্শী মহামতি বিষ্ণুশর্মার সুদৃষ্টিতে পতিত হইয়া, রাজনীতিশাস্ত্রের জটিলতা ও অপ্রিয়তা দূরীভূত হইয়া, অর্থবিশিষ্ট অথচ একখানি সংক্ষিপ্ত গ্রন্থ বলিয়া পরিচিত হইয়াছে ॥৭॥ কিরূপে বিপক্ষবর্গ বিদলিত করিয়া পৃথিবী জয় করিতে হয় এবং কিরূপেই বা জয়লব্ধ-পৃথিবীর পালন করিতে হয়, তদ্বিষয়ে প্রাচীন রাজনীতিজ্ঞ পণ্ডিতগণের মতানুসারেই সংক্ষেপে রাজনীতির বিষয় প্রকাশ করিব ॥৮॥ পূর্ণচন্দ্রের উদয়ে সমুদ্রের যেরূপ জলস্ফীতি হইয়া থাকে, সেইরূপ প্রজাগণের নয়নাবিরাম ভূপতিও এই জগতের বৃদ্ধির বা অভ্যুদয়ের কারণ হন, ইহা প্রাচীন পণ্ডিতগণের অভিমত। ইহার তাৎপর্য্য এই যে, রাজা শাসনদণ্ড পরিচালন করেন বলিয়া জগতে বিশৃঙ্খলা ঘটিতে পারে না, তাহাতে প্রজাবর্গের সর্ব্বাঙ্গীন কুশল হয় ॥৯॥ যদি নরপতি সম্পূর্ণ নেতৃত্ব গ্রহণ না করিতেন, তাহা হইলে প্রজাবর্গ সমুদ্রে কর্ণধারবিহীন তরণীর ন্যায় এই সংসারে রক্ষকবিহীন হইয়া পদে পদে বিপদাপন্ন হইত ॥১০॥ যে ভূপতি রাজধর্ম্মে তৎপর, যে রাজা সম্যকরূপে অপত্যনির্বিশেষে প্রজাপালন-কার্য্যে অভিনিবিষ্ট এবং যে নৃপতি অসীম শৌর্য্যবীর্য্য-

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र) · पृष्ठ 13, कुल 164 में से · BharatKosha