भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 16, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 16

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৫ বর্দ্ধিত অর্থ সৎপাত্রে—শ্রোত্রিয়াদি ব্রহ্মনিষ্ঠ উপযুক্ত ব্রাহ্মণাদিপাত্রে—দান ; এই চারিপ্রকার রাজার বৃত্ত বা ব্যবহারকার্য্য। অর্থব্যবহার সম্বন্ধে রাজার এই চারি প্রকার প্রধান কার্য্য অবশ্য কর্ত্তব্য ॥১৮॥ নীতিকুশল, বিক্রমশালী, সতত উদ্যমশীল ভূপাল ঐশ্বর্য্যের বিষয় চিন্তা করিবেন। [ নীতি, বিক্রম ও উদ্যম পরিত্যাগ করিয়া সম্পদের চিন্তা করিলে কোন ফলই হয় না। ঐশ্বর্য্যের মূলে নীতি প্রভৃতি থাকা একান্ত আবশ্যক। ] নীতির মূল বিনয়। বিনয় যে কি, তাহা শাস্ত্রপাঠে জানিতে পারা যায় ॥১৯॥ [ মানবশরীরে চক্ষুরাদি ইন্দ্রিয়গণের দৌরাত্ম্যে এবং আধিপত্যে মানব পশুপ্রকৃতি হইয়া থাকে। এই সকল দুর্দ্ধর্ষ ইন্দ্রিয়দিগকে জয় করা আবশ্যক। ] এই প্রবল ইন্দ্রিয়গণের জয়কেই বিনয় বলে। [ ইন্দ্রিয়জয় না হইলে বিনয় আসিতে পারে না। ] সেই বিনয়যুক্ত মানব শাস্ত্রজ্ঞান ( শাস্ত্রমর্ম্ম ) লাভ করিতে সমর্থ। বিনয়ী না হইলে গুরুপদিষ্ট-শাস্ত্রের অর্থ অবগত হওয়া যায় না। বিনয়ীর নির্ম্মল অন্তঃকরণদর্পণে শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব প্রতিবিম্বিত হইয়া থাকে। অতএব ইন্দ্রিয়জয়, শাস্ত্রজ্ঞান এবং শাস্ত্রের অর্থের প্রকাশ, এই সকল বিষয়ের মূলীভূত কারণ— একমাত্র বিনয় ॥২০॥ শাস্ত্র শব্দে শাস্ত্রপাঠও শাস্ত্রজ্ঞান ; প্রজ্ঞা শব্দে বুদ্ধিশক্তি ; ধৃতি শব্দে ধৈর্য্য বা সন্তোষ ; প্রগল্‌ভতা শব্দে নির্ভীকতা ; ধারয়িষ্ণুতা শব্দে ধারণ- শীলতা ; উৎসাহ শব্দে উদ্যম ; বাগ্মিতা শব্দে বক্তৃতাশক্তি ; দার্ঢ্য শব্দে মনের দৃঢ়তা ; আপৎক্লেশসহিষ্ণুতাশব্দে বিপদকালে কষ্ট সহ্য করিবার ক্ষমতা ; প্রভাব শব্দে তেজ ; শুচিতা শব্দে পবিত্রতা ; মৈত্রী শব্দে সকল জীবে মিত্রভাব ; ত্যাগ শব্দে দান ; সত্য শব্দে যথার্থ-কথন ; কৃতজ্ঞতা শব্দে পরের উপকার স্মরণ ; কুল শব্দে সৎবংশ ; শীল শব্দে সৎস্বভাব এবং দম শব্দে বাহেন্দ্রিয়দমন—কেহ কেহ মনের দমনকেও দম বলিয়া থাকেন। শাস্ত্র হইতে দম পর্য্যন্ত—এই উনিশটি গুণকে