कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 19, कुल 164 में से
संदर्भ में पढ़ें৮ কামন্দকীয় নীতিসার। ক্রিয়া,১ হস্তের আদান বা গ্রহণক্রিয়া, পাদের গতি বা গমনক্রিয়া এবং বাক্যের আলাপ বা কথনক্রিয়া; ইন্দ্রিয়বর্গের যথাক্রমে ক্রিয়াসকল হয় ॥৩২॥ আত্মজ্ঞ ও মনস্তত্ত্ববিৎ মনীষিগণ, আত্মা এবং মনকে অন্তঃকরণ বলিয়া থাকেন। এই আত্মা (জীবাত্মা) এবং মন উভয়ের যত্ন হইতে সঙ্কল্প উৎপন্ন হয়। ফলতঃ আত্ম-মনের প্রযত্ন বা চেষ্টার নামই সঙ্কল্প। এই উভয়ের চেষ্টা না হইলে সঙ্কল্প হইতে পারে না ॥৩৩॥ আত্মা (শরীর), বুদ্ধি, ইন্দ্রিয়বর্গ এবং শব্দাদি বিষয়সমূহই বাহ্যেন্দ্রিয়। সঙ্কল্প এবং অধ্যবসায়দ্বারা এই বাহ্যেন্দ্রিয়ের সিদ্ধি নির্ণীত হয় ॥৩৪॥ বাহ্যেন্দ্রিয় ও অন্তরেন্দ্রিয় এই দুইটি বাহ্যিক ও আন্তরিক যত্নের কারণ বলিয়া জানিবে। অতএব প্রবৃত্তির নিরোধ করিয়া অর্থাৎ এই সকল ইন্দ্রিয়ের প্রবৃত্তি-দমন করিয়া, মনের লয় চিন্তা করিবে। ইহার তাৎপর্য্য এই—প্রবৃত্তিই মনের কার্য্য, প্রবৃত্তি থাকিলেই মনের অস্তিত্ব থাকে; প্রবৃত্তির নিরোধ করিলে মনের অস্তিত্ব থাকে না। প্রবৃত্তিশূন্য-মন মনই নহে, তখন মনের লয় হইয়াছে বুঝিতে হইবে ॥৩৫॥ এইরূপে নীতি এবং অপনীতি বা অনীতিবেত্তা ভূপতি ইন্দ্রিয়গণের সাহায্যে আপনি আত্মসংযম করিয়া, আপনার হিতানুষ্ঠান করিবেন। —অর্থাৎ আত্মদমন ব্যতিরেকে আত্মহিত হইতে পারে না ॥৩৬॥ যে রাজা নিজের একটিমাত্র ক্ষুদ্র মনেরই দমনে অসমর্থ, তিনি কিরূপে সাগরমেখলা- পরিবেষ্টিতা এই বিস্তীর্ণা বসুন্ধরা জয় করিতে সমর্থ হইবেন? ॥৩৭॥ চিত্ত অপহরণকারী শব্দস্পর্শাদি বিষয় সকল ভোগাবসানে বিরস হয়। বিষয়সেবী রাজা হস্তীর ন্যায় হৃদয়ে খেদপ্রাপ্ত হইয়া পরিণামে দুর্দশাগ্রস্ত হন ॥৩৮॥ যে ভূপতি নীতিবিরুদ্ধ সমস্ত অকার্য্যে আসক্ত, শব্দস্পর্শাদি বিষয় দ্বারা যাহার দুই চক্ষু অন্ধ হইয়াছে, সেই অকার্য্যপরায়ণ বিষয়ান্ধ রাজা, নিজেই অতি ভয়ঙ্কর বিপদে পতিত হন ॥৩৯॥