कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 82, कुल 164 में से
संदर्भ में पढ़ें১১শ সর্গ] যান, আসন, দ্বৈধীভাব ও সংশ্রয় বিকল্প। ৭১ কেশাকর্ষণ করিবে অর্থাৎ শত্রু-বিমর্দ্দন করিয়া তাহার রাজ্য গ্রহণ করিবে ॥৩৭॥ স্বকুলোৎপন্ন, সত্যবাদী, মহাপরাক্রমী, স্থৈর্য্যশালী, কৃতজ্ঞতাযুক্ত, ধৈর্য্য- শালী (পাঠান্তরে-বুদ্ধিমান্ ), অত্যন্ত বলবান্, অত্যন্ত বদান্য ও বাৎসল্যযুক্ত —এইরূপ গুণবান্ শত্রুকে নীতিজ্ঞেরা অত্যন্ত দুঃসাধ্য বলিয়া থাকেন ॥৩৮॥ মিথ্যাবাদিতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা, ভীরুতা, অনবধানতা, অলসতা, বিষণ্ণতা, বৃথাভিমানিতা, দীর্ঘসূত্রিতা এবং স্ত্রী ও অক্ষক্রীড়ায় আসক্ততা —এইগুলি লক্ষ্মীছাড়ার লক্ষণ ॥৩৯॥ [ রাজা ] স্বয়ং মন্ত্র, প্রভাব ও উৎসাহ এই ত্রিশক্তিযুক্ত হইয়া পূর্ব্বোক্ত- দোষ-গ্রস্ত শত্রুকে জয় করিবার জন্য শীঘ্রই অভিযান করিবেন। যিনি ইহার অন্যথা করেন, তিনি অবিদ্যান্ ও অসাধু ব্যক্তির সম্মত কার্য্য করিয়া আত্মঘাত করেন। ফলতঃ উপযুক্ত সময়ে নীতিভ্রষ্ট শত্রুকে দমন না করিলে নিজেই নিজের বিনাশের কারণ হইতে হয় ॥৪০॥ রাজ্যপদের উন্নতির আকাঙ্ক্ষাযুক্ত হইয়া চররূপচক্ষু দ্বারা (পাঠান্তরে—প্রজ্ঞাদ্বারা) মণ্ডলের কার্য্যসমুদয় পর্যবেক্ষণ করিয়া অটল উদ্যম সহকারে নরপতি পূর্ব্বোক্ত যুদ্ধপদ্ধতি অবলম্বন পূর্ব্বক কার্য্যসিদ্ধির জন্য যত্নবান্ হইবেন ॥৪১॥ ইতি কামন্দকীয়-নীতিসারে বিগ্রহ-বিকল্প (অর্থাৎ বিগ্রহের ভেদ) নামক দশম-সর্গ ॥ একাদশ-সর্গ। (১) যান, আসন, দ্বৈধীভাব ও সংশ্রয় বিকল্প। যাঁহার বল (অর্থাৎ দেশকালানুসারে শক্তি) ও বীর্য্য (উৎসাহ) শত্রুর অপেক্ষায় উৎকৃষ্ট, যিনি জয়াভিলাষী এবং যাঁহার অমাত্য প্রভৃতি (১) দশমসর্গ পর্যন্ত কলিকাতা সংস্করণের অনুসরণ করা হইয়াছে, সেই অনুসাবে