कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 99, कुल 164 में से
संदर्भ में पढ़ें৮৮ কামন্দকীয় নীতিসার। সূত্রানুসারে যেমন যজ্ঞকার্য্যের অনুষ্ঠান করেন সেইরূপ নীতিবিশারদ ব্যক্তি চরের সাহায্যে নীতিচালনা করিবেন। দূত সন্ধান দিলে, তবে গূঢ়চর তাহার সত্যতা নির্দ্ধারণ করিবে ॥৩৪॥ বেশ ও আচরণকে সংস্থা কহে। রাজকার্য্যের সমৃদ্ধির জন্য (পাঠান্তরে—কার্য্যসিদ্ধির জন্য) বেশ ও চরিত্র-বিশেষযুক্ত গূঢ়চরকে সংস্থা নামক চর কহে। ইহাদের মধ্যে যাহারা শত্রুর কার্য্যকলাপ লক্ষ্য করে, তাহাদিগকে সঞ্চার কহে। (পাঠান্তরে—সংস্থা চর পরিচারকের ছলে রাজার পার্শ্বচর হইয়া থাকিবে) ॥৩৫॥ বণিক্, কৃষক, লিঙ্গী (সন্ন্যাসী), ভিক্ষুক (পরিব্রাজক প্রভৃতি), অধ্যাপক (নামান্তরে—কাপটিক) ইহারা সংস্থানামক চর এবং ইহারা পূর্ব্বোক্ত বণিক্ প্রভৃতির কপট-বৃত্তি অবলম্বন করিয়া চারগণের আশ্রয় দিবার জন্য (রাজার বৃত্তিতে) স্বচ্ছন্দে থাকে ॥৩৬॥ স্বরাজ্যে এবং পররাজ্যে সর্ব্বত্র মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, যুবরাজ, দৌবারিক, অন্তর্দ্বংশিক, প্রশান্তা, সমাহর্ত্তা, সন্নিধাতা, প্রদেষ্টা, নায়ক, পৌর, ব্যাবহারিক, পরিষদধ্যক্ষ, দণ্ডপাল, দুর্গপাল, অন্তপাল এবং আটবিক এই আঠার জনের কার্য্যস্থানেই পরচিত্ত- বেদী সঞ্চার নামক চরগণ থাকিবে ॥৩৭॥ তীক্ষ্ণ (মরিয়া অস্ত্রজীবী), প্রব্রাজক (ভিক্ষুক লিঙ্গী), সত্রী (ছদ্মবেশধারী) এবং রসদ (বিষ প্রয়োগ- কারী) ইহারাই সঞ্চারের মধ্যে প্রধান। ইহারা কেহ কাহাকেও চিনে না
- ॥৩৮॥ যিনি [চরদ্বারা] স্বপক্ষের কিংবা বিপক্ষের চেষ্টা বুঝিতে না পারেন তিনি শত্রুরা তাঁহার ছিদ্রান্বেষী হইলেও (পাঠান্তরে—জাগিয়া থাকিয়াও) নিদ্রিত থাকেন, আর কখনও পুনরায় জাগরূক হন না অর্থাৎ শত্রুকবলে পতিত হইয়া বিনষ্ট হন; ফলতঃ স্বপক্ষের ও পরপক্ষের চেষ্টা সর্ব্বদাই বুঝিতে হইবে নতুবা অনিষ্ট অবশ্যম্ভাবী ॥৩৯॥ স্বপক্ষীয় লোকদিগের মধ্যে কোন ব্যক্তি কারণ প্রযুক্ত ক্রুদ্ধ আর কোন ব্যক্তি অকারণে ক্রুদ্ধ তাহা বুঝিবে। অকারণ-ক্রুদ্ধ পাপীদিগকে
- এই ৩৮ সংখ্যক শ্লোকটি কলিকাতা সংস্করণে ৩৫ সংখ্যক শ্লোক।