कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 12, कुल 164 में से
संदर्भ में पढ़ेंকামন্দকীয় নীতিসার। প্রথম সর্গ। ইন্দ্রিয় বিজয়। যাহার প্রতাপে জগৎ সনাতন ধর্ম্মপথে অবস্থান করিয়া থাকে, সেই শ্রীমান্—ঐশ্বর্য্যসম্পন্ন, দণ্ডধারী ভূপতির জয় হউক। ইহার তাৎপর্য্য এই, —অষ্টদিকপালের অংশে অবতীর্ণ প্রজাপালক রাজা শাসনদণ্ড গ্রহণ করিয়া রাজ্যশাসন না করিলে—দুষ্টের দমন ও শিষ্টের পালন না করিলে—রাজ্য মধ্যে ভীষণ অরাজকতা এবং প্রবল অত্যাচার ও বিশৃঙ্খলা ঘটিত; সনাতনধর্ম্ম বিচ্ছিন্ন হইত; ধর্ম্ম-কর্ম্মের অনুষ্ঠান লোপ পাইত; নিরীহ প্রজাবর্গের ধনপ্রাণ সর্ব্বদাই আতঙ্কে পূর্ণ থাকিত; এই কারণে প্রজাপতি ব্রহ্মা প্রজাপালক দণ্ডধর রাজার সৃষ্টি করিয়াছেন। যমদণ্ডের ন্যায় ভীষণ রাজদণ্ডের ভয়ে কেহই উচ্ছৃঙ্খল ও উন্মার্গগামী হইতে পারে না। এইরূপ প্রতাপশালী, ঐশ্বর্য্য-সম্পন্ন এবং দণ্ডধর ভূপতির সর্ব্বাতিশায়ী উৎকর্ষ কামনা সর্ব্বথা যুক্তিসঙ্গত ॥১॥ ঋষিগণের বিশালবংশের ন্যায় প্রচুরতর অপ্রতিগ্রাহকদিগের বংশে যিনি ভূতলে বিখ্যাত হইয়াছিলেন, যিনি অগ্নিতুল্য তেজস্বী, বেদজ্ঞগণের অগ্রগণ্য, যিনি বুদ্ধির প্রাচুর্য্যে সকল বিষয়ে সুনিপুণ এবং যিনি চারিখানি বেদকে একখানি বেদের ন্যায় অনায়াসে ও সহজে অধ্যয়ন করিয়াছিলেন; ইন্দ্র যেমন বজ্র দ্বারা পক্ষযুক্ত পর্ব্বতের সমূলে উচ্ছেদ করিয়াছিলেন,