कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 17, कुल 164 में से
संदर्भ में पढ़ें৬ কামন্দকীয় নীতিসার। সম্পত্তির কারণ বলা হইয়াছে। ফলতঃ শাস্ত্রজ্ঞানাদি থাকিলেই মানব ঐশ্বর্য্যলাভ করিতে সমর্থ হয় ॥২১—২২॥ ভূপতি সর্ব্বাগ্রে নিজে বিনীত হইবেন। আপনাকে বিনয়যুক্ত করিবার পর অমাত্যদিগকে বিনয়সম্পন্ন করিবেন; তৎপরে ভৃত্য- দিগকে বিনয়োপপন্ন করিবেন; অনন্তর আপনার তনয়দিগকে বিনীত করিবেন এবং শেষে প্রজাদিগকে বিনয়ান্বিত করিবেন। [ রাজা স্বয়ং বিনীত না হইয়া অপরকে বিনীত করিবার চেষ্টা করিলে সেই চেষ্টা ফলবতী হয় না। যাহার যে গুণ নাই, তিনি সেই গুণে অপরকে বিভূষিত করিবার জন্য চেষ্টা করিলে অথবা উপদেশ দিলে অবশ্যই তিনি জনসমাজে হাস্যাস্পদ হন ] ॥২৩॥ যাঁহার প্রজাবর্গ সর্ব্বদা অনুরক্ত, যিনি প্রজাপালনে আসক্ত এবং স্বয়ং বিনীত, সেই ভূপতিই বহুতর ঐশ্বর্য্য ভোগ করিয়া থাকেন। ফলতঃ সর্ব্বদা প্রজাপুঞ্জের আনুরক্তি, প্রজাপালনে আসক্তি এবং নিজের বিনয়,—এই তিনটি ঐশ্বর্য্যভোগের কারণ বলিয়া প্রসিদ্ধ ॥২৪॥ হস্তী যেমন অরণ্যে বিচরণ করিয়া থাকে এবং সেই প্রবল হস্তীকে নিগৃহীত করিতে পারা যায় না, সেইরূপ নেত্রকর্ণাদি ইন্দ্রিয়রূপ মত্ত- মাতঙ্গ বিস্তীর্ণ—রূপ-রসাদি স্বরূপ ভীষণ বিষয়ারণ্যে ইতস্ততঃ বিচরণ করিয়া থাকে, এই প্রবল ইন্দ্রিয়-হস্তী সর্ব্বদাই অনিষ্টসাধন করিতেছে, কেহ ইহাকে নিগ্রহ করিতে পারে না। রাজা এইরূপ বিষয়বনে বিচরণ- কারী প্রমাথী বা অনিষ্টকারী ইন্দ্রিয়রূপ-বন্য-মত্তহস্তীকে জ্ঞানরূপ অঙ্কুশ- দ্বারা বশীভূত করিবেন। যেরূপ অঙ্কুশদ্বারা হস্তী বশীভূত হয়, তদ্রূপ জ্ঞানদ্বারা প্রবল ইন্দ্রিয় দমন হয় ॥২৫॥ প্রথমে আত্মা বা জীবাত্মা শব্দস্পর্শাদিরূপ বিষয়ভোগ করিবার জন্য সযত্নে অন্তঃকরণে অধিষ্ঠান করিয়া থাকে। এই আত্মা ও মনের সংযোগেই মানবের শুভাশুভ কার্য্যে প্রবৃত্তি জন্মে ॥২৬॥ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ,