भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 103, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 103

৯২ কামন্দকীয় নীতিসার। করিকর-সদৃশ হস্তদ্বারাই সম্পদ্‌রাজি আহৃত হয় ॥১৪॥ মহৎ ব্যক্তি উচ্চতর পদ লাভের ইচ্ছা করিয়া উচ্চপদই পাইয়া থাকেন এবং নীচ ব্যক্তি অধঃপতনের আশঙ্কা করিয়াই নীচ হইতে নীচতর পদেই পতিত হয় ॥১৫॥ মহাপরাক্রান্ত সিংহ যেমন বিপুলকায় মত্তহস্তীর মস্তকে পদাঘাত করে সেইরূপ মহাবলশালী ব্যক্তি নিজ অপেক্ষায় অধিক সমৃদ্ধিশালী ব্যক্তিকে পদানত করিতে পারে। ॥১৬॥ সর্প যেমন ভয়ঙ্কর ফণা দেখায় সেইরূপ ভয়হীন হইয়া শত্রুকে ভয় দেখাইবে এবং যথাশক্তি শত্রুর দণ্ডবিধান করিবে ॥১৭॥ ইতি উৎসাহ প্রশংসা। প্রকৃতিকর্ম্ম। যাহা হইতে প্রকৃতিবর্গের ব্যসন উপস্থিত হয়, সেই কারণ প্রশমিত করিয়া যুদ্ধযাত্রা করিবে। অনয় (অশুভ) এবং অপনয় (অপচয়) যথাক্রমে দৈবব্যসন ও মানুষব্যসন। যাহা শ্রেয়ঃধ্বংস করে তাহাকে ব্যসন কহে। ব্যসনী ব্যক্তি নীচগতি প্রাপ্ত হয় অথবা বিনষ্ট হয় (পাঠান্তরে—ব্যসনী- ব্যক্তি ক্রমশঃ অধোগতি প্রাপ্ত হয়), অতএব ব্যসন ত্যাগ করিবে ॥১৮-১৯॥ অগ্নিপীড়া, জলপীড়া, ব্যাধি, দুর্ভিক্ষ, মহামারী এই পাঁচপ্রকার দৈবব্যসন। ইহা ব্যতীত আর যাহা কিছু বিপৎ সে সমুদয়ই মানুষব্যসন ॥২০॥ কার্য্যতত্ত্ববিৎ ব্যক্তি পুরুষকার অথবা শান্তি-স্বস্ত্যয়ন দ্বারা দৈবব্যসনের নাশ করিবে এবং উৎসাহদ্বারা (দুর্গাদির পর্যবেক্ষণাদি দ্বারা) ও সামাদি নীতি প্রয়োগদ্বারা মনুষ্যব্যসন নিরাকরণ করিবে ॥২১॥ স্বামী (বিজিগীষু) হইতে মিত্র পর্য্যন্ত যে মণ্ডল, তাহার নাম প্রকৃতি- মণ্ডল। এই প্রকৃতিমণ্ডলের কর্ম্ম এবং ব্যসন যথাক্রমে বলিতেছি ॥২২॥ মন্ত্র, মন্ত্রফলের প্রাপ্তি, কার্য্যের অনুষ্ঠান, আয়তি (প্রভাব), আয়-ব্যয়-জ্ঞান, দণ্ডনীতি, শত্রুদমন, ব্যসনের প্রতীকার এবং রাজার ও রাজ্যের রক্ষা (পাঠান্তরে—রাজাকে রাজ্যে অভিষেক করা)—এইগুলি অমাত্যের কর্ম্ম। কিন্তু অমাত্য ব্যসনী হইলে পূর্ব্বোক্ত সমুদয়ই বিনষ্ট হইয়া যায় ॥২৩-২৪॥