कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 105, कुल 164 में से
संदर्भ में पढ़ें৯৪ কামন্দকীয় নীতিসার। অক্ষুণ্ণ রাখা—এইগুলি দণ্ড হইতে সাধিত হয়। আর দণ্ডের-ব্যসন উপস্থিত হইলে এইগুলির ক্ষয় হয় ॥৩৬॥ দণ্ডবান্ নরপতির শত্রুগণও নিশ্চয়ই মিত্র হইয়া থাকে। দণ্ডপরিচালন সমর্থ নরপতি বলপূর্ব্বক আক্রমণ করিয়া পৃথিবী ভোগ করে ॥৩৭॥ মিত্র স্নেহপ্রযুক্ত হইয়া প্রকাশ্যে বিজীগীষুর শত্রুর মিত্রকে স্তম্ভিত করে, শত্রুর বিনাশ করে এবং ভূমি কোষ দণ্ড ও প্রাণ দিয়াও উপকার করে। মিত্রের ব্যসন উপস্থিত হইলে মিত্রের কার্য্যকারিত্ব থাকে না ॥৩৮-৩৯॥ উপকার না পাইয়াও মিত্র মিত্রের মঙ্গলই করিয়া থাকে। মিত্রসম্পন্ন ব্যক্তি অনায়াসেই দুঃসাধ্য-সাধন করিতে সমর্থ হন ॥৪০॥ বিদ্যাসমুদয়ের আলোচনা, বর্ণাশ্রম-ধর্ম্মের রক্ষা, শস্ত্রশিক্ষা ও শাস্ত্রশিক্ষা, যুদ্ধনীতিশিক্ষা, ব্যায়াম, শাস্ত্রবিজ্ঞান (পাঠান্তরে—শস্ত্রবিজ্ঞান), বর্ম্ম (পাঠান্তরে—কন্ম) সমূহের লক্ষণজ্ঞান, হস্তী অশ্ব ও রথে আরোহণ ও উহাদের পরিচালনের কৌশলজ্ঞান, মল্লযুদ্ধের কৌশলশিক্ষা, মায়াদ্বারা পরচিত্ত-প্রবেশ-জ্ঞান, ধূর্ত্তের নিকট ধূর্ত্ততা, সাধুর নিকট সাধুতা, মন্ত্রিদিগের সহিত মন্ত্রণা, একাকী মন্ত্রিত-বিষয়ের বিচার, মন্ত্রগুপ্তি, মন্ত্রের তাৎপর্য্য-জ্ঞান (পাঠান্তরে—মন্ত্রানুসারে অবস্থান), উপেক্ষা, সাম দান ভেদ ও দণ্ডের সাধন, প্রশাস্তা (সৈন্যাধ্যক্ষ), সূত (রথচালক), সেনাপতি মন্ত্রী অমাত্য ও পুরোহিত ইহাদের কার্য্যের পর্যবেক্ষণ, দুর্ব্বৃত্তদিগের পরিত্যাগ (পাঠান্তরে—দুষ্টদিগের কারাগারে অবরোধ), কে কি কারণে রাজ্যে প্রবেশ করিতেছে আর কে কি কারণেই বা রাজ্যের বাহিরে যাইতেছে তাহার জ্ঞান, দূতপ্রেরণ, প্রকৃতিব্যসন-নিরোধ, ক্রোধীর ক্রোধপ্রশমন, গুরুদিগের অনুসরণ, পূজ্যব্যক্তিদিগের সম্মান- রক্ষা, ধর্ম্মাধিকারের প্রবর্তন, রাজ্যের কণ্টকশোধন, সমস্ত অনুজীবিগণের মধ্যে কে প্রকৃত ভরণীয় আর কে ভরণীয় নয় তাহার জ্ঞান, উহাদিগের মধ্যে কে কার্য্য করে আর কে কার্য্য করে না তাহার পরীক্ষা এবং উহাদিগের