कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 114, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৫শ সর্গ ] সপ্তব্যসন-বর্গ। ১০৩ হইতে কিংবা শত্রু দ্বারা ভেদপ্রাপ্ত ব্যক্তি হইতে প্রাণবধ ; ভল্লুক, অজগর, মাতঙ্গ, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হইতে ভয়; দাবানলের ধূমে আচ্ছন্ন হওয়া এবং দিক্-ভ্রান্ত হইয়া বিপথে ভ্রমণ—এইগুলি রাজাদিগের মৃগয়া-ব্যসন বলিয়া কথিত ॥ ২০—২৫॥ জিতশ্রমত্ব, ব্যায়াম, আম মেদ ও কফের ক্ষয়, চলন্ত ও স্থির লক্ষ্যে বাণ অব্যর্থ হওয়া—এইগুলি মৃগয়ার গুণ, ইহা অপর পণ্ডিতেরা বলেন। কিন্তু ইহা স্বীকার করা যায় না। ইহার যে দোষ তাহা প্রায়ই প্রাণহানিকর, অতএব ইহা ত্যাগ করিবে ( পাঠান্তরে—ইহা অত্যন্ত ব্যসন ) ॥২৬—২৭॥ [ মৃগয়ায় ] দিবারাত্র আয়ুধ ও বাহন চালনায় আমাদি জীর্ণ হয়। চলন্ত বস্তুতে যন্ত্রের ( বন্দুক প্রভৃতির ) লক্ষ্যসিদ্ধি ও বাণের লক্ষ্যসিদ্ধি হয় ॥২৮॥ যদি মৃগয়াক্রীড়া বাঞ্ছিত হয়, তাহা হইলে মৃগয়ার জন্য নগরের নিকটে মনোহর মৃগয়ার অরণ্য প্রস্তুত করিবে ॥২৯॥ ঐ নিৰ্ম্মিত অরণ্য পরিখা- বেষ্টিত হইবে; ঐ পরিখা মনুষ্যের অগম্য কিন্তু মৃগের গম্য হইবে; (পাঠান্তরে—মৃগদিগেরও অগম্য হইবে) ; ঐ বনের আয়াম (অর্থাৎ দৈর্ঘ্য ) ও পরিণাহ (অর্থাৎ বিস্তার) অর্দ্ধ যোজন অর্থাৎ দুই ক্রোশ পরিমাণ হইবে; আর ঐ বন পর্ব্বতের উপান্তে অর্থাৎ পাদদেশে অথবা নদীর ধারে হইবে; ঐ বনের মধ্যে যথেষ্ট জল ও শাদ্বল (কচি ঘাসে আচ্ছন্ন ভূমি) থাকিবে; ঐ বনে কণ্টক-বিহীন-লতা ও গুল্ম থাকিবে; ঐ বন বিষাক্ত-বৃক্ষ বর্জ্জিত হইবে, মনোহর ফল পুষ্পে সুশোভিত ও পরিচিত বৃক্ষরাজি বিরাজিত হইবে, বিরলভাবে সন্নিবেশিত স্নিগ্ধ-নীল-নিবিড়-ছায়াযুক্ত বৃক্ষে সুশোভিত হইবে এবং ভূমির ও পাহাড়ের গর্ত্ত সকল ধূলি দ্বারা পরিপূর্ণ করিয়া রাখিতে হইবে; ঐ বনমধ্যস্থ স্থাণু বল্মীক ও প্রস্তর তুলিয়া ফেলিয়া বনটীকে সমতল-ভূমি করিতে হইবে; ঐ বনে কুম্ভীরাদি জলজন্তু পরিশূন্য অগভীর জলাশয় থাকিবে, উহা নানাবিধ জলজ পুষ্প ও নানাবিধ পক্ষিগণে সমাকীর্ণ থাকিবে; ঐ বন অনায়াস-বধ্য মৃগে পরিপূর্ণ (পাঠান্তরে—মৃগদলে