कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 115, कुल 164 में से
संदर्भ में पढ़ें১০৪ কামন্দকীয় নীতিসার। পরিপূর্ণ) থাকিবে; উহাতে সবৎসা-হস্তিনী, নখদাঁত ভাঙ্গা ব্যাঘ্রাদি-হিংস্রজন্তু, শৃং ও দাঁতভাঙ্গা হস্তী শূকর হরিণী প্রভৃতি থাকিবে; আর উহার পরিখার তটে সুখসেব্য-লতা ও পুষ্পযুক্ত-লতা এবং ছোট ছোট কুঞ্জবন স্থাপিত হইবে, পরিখার বাহিরে এক ক্রোশ জুড়িয়া বৃক্ষ ও স্তম্ভ শূন্য ফাঁকা মাঠ থাকিবে; ঐ বন প্রীতিবর্দ্ধনকারী হইয়া শত্রুসৈন্যের অগম্য হইবে। ভূপতিগণের মঙ্গলের জন্য বনচর জন্তুর অভিপ্রায়জ্ঞ ক্লেশ-আয়াস-সহিষ্ণু দৃঢ়কায় বিশ্বস্ত রক্ষিগণ কর্তৃক ঐ বন রক্ষিত হইবে ॥৩০—৩৮॥ মৃগয়াকুশল শ্রম-সহিষ্ণু রাজার বিশ্বস্ত ব্যক্তি রাজার মৃগয়াখেলার জন্য এই বনে নানাবিধ পশু ছাড়িয়া দিবে ॥৩৯॥ চংক্রমণক্ষম (অর্থাৎ পুনঃ পুনঃ বক্র ভ্রমণপটু) রাজা কার্য্যান্তরের ক্ষতি না করিয়া প্রাতঃকালে অল্পসংখ্যক বিশ্বস্ত সহচরের সহিত মৃগয়াক্রীড়ার জন্য ঐ বনে প্রবেশ করিবেন ॥৪০॥ রাজা মৃগয়ার জন্য বনে প্রবেশ করিলে ঐ বনের বাহিরে দূর হইতে দেখা যায় এইরূপ স্থানে সুসজ্জিত সৈন্যগণ সতর্কে অবস্থান করিবে ॥৪১॥ পণ্ডিতেরা মৃগয়া-গমনে যে গুণ বলিয়াছেন নরপতি মৃগয়া-ক্রীড়ায় প্রীতিযুক্ত হইয়া কথিতরূপ মৃগয়ায় ঐ গুণ পাইয়া থাকেন ॥৪২॥ মৃগয়া-ক্রীড়ার এই উৎকৃষ্ট বিধি নির্দ্দিষ্ট করা হইল; রাজা ইহার অন্যথাচরণ করিয়া ব্যাধের ন্যায় মৃগয়ায় গমন করিবেন না ॥৪৩॥ বহু অর্থ থাকিলেও উহা ক্ষণমধ্যেই নষ্ট হয়, [পণের] কোন পরিমাণ জ্ঞান থাকে না, (পাঠান্তরে—সযত্নে রক্ষিত ধনও হঠাৎ অপরিমিতভাবে বিনষ্ট হয়), নিঃসত্যতা, নিষ্ঠুরতা, ক্রোধ, কথা কাটাকাটি এবং কাটাকাটিও হয়। লোভ, ধর্ম্মক্রিয়া-লোপ, কাজ-কর্ম্ম-পরিত্যাগ, সাধু-সঙ্গ-পরিত্যাগ, এবং অসৎসঙ্গ গ্রহণ; অর্থনাশক্রিয়াবত্ত্ব (আত্মহারা হইয়া অর্থনাশ; টীকাকার মতে—দ্যূতক্রীড়ার ব্যয়ের জন্য গচ্ছিত-অর্থেরও বিনাশ), সর্ব্বদা অবিচ্ছেদে বৈরভাবের উপক্রম, অর্থ থাকিতে নিরাশতা, অর্থ না থাকিলেও আশার সঞ্চার; ক্ষণে ক্ষণে ক্রোধ, ক্ষণে ক্ষণে হর্ষ, ক্ষণে ক্ষণে সন্তাপ, ক্ষণে ক্ষণে