कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 120, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৬শ সর্গ ] যাত্রা ও অভিযোগ প্রদর্শন। ১০৯ পোষণের জন্য ] বহু সৈন্যদল রাখিবে এবং প্রত্যেক সৈন্যদলে এক- একজন মুখ্য (সেনাপতি) থাকিবে। একদলে অনেক সেনাপতি থাকিলে সেখানে একতা থাকে না, কিন্তু প্রত্যেক দলে এক একজন সেনাপতি- থাকিলে উহারা শত্রুদিগের অভেদ্য হইয়া থাকে ॥ ১৭ ॥ অবশ্যই অভিযান করিতে হইবে বলিয়া উদ্যত হইয়া পশ্চাৎ-প্রকোপ দেখিয়া অভিযানে সন্দেহ উপস্থিত হইলে সেনাপতি কিংবা যুবরাজকে পার্শ্বরক্ষক সৈন্যদলের সম্মুখে রাখিবে অর্থাৎ মধ্যস্থিত-প্রধান-সৈন্যদলের সাহায্যকারী পার্শ্বস্থ-সৈন্যদলের নেতা করিবে এবং বুঝিতে হইবে যে রাজা স্বয়ং ঐ সৈন্যদিগের পশ্চাৎ-ভাগ রক্ষা করিবেন ॥ ১৮ ॥ আভ্যন্তরিক কোপ ও বাহ্যিক কোপ, এই উভয়ের মধ্যে আভ্যন্তরিক কোপই গুরুতর। অন্তরে কুপিত ব্যক্তিদিগকে সঙ্গে লইয়া (টীকাকার মতে—সামাদিপ্রয়োগে বশীভূত করিয়া) অভিযান করিবে এবং বাহ্য কুপিত- ব্যক্তিদিগকে কোপ-শূন্য করিয়া অভিযান করিবে ॥ ১৯ ॥ পুরোহিত, অমাত্য, যুবরাজ ও সেনাপতি ইহারাই প্রধান; ইহাদিগের অন্যতমের যে কোপ, তাহাকেই নীতিজ্ঞগণ অন্তঃপ্রকোপ বলিয়া উপদেশ দেন ॥ ২০ ॥ রাষ্ট্রপাল, অন্তপাল, আটবিক, আনত (দণ্ডবিধান কর্তা) ইহাদিগের অন্যতমের যে কোপ তাহাই বাহ্যপ্রকোপ। বাহ্য ও অন্তঃপ্রকোপ উপস্থিত হইলে সুনিপুণ সত্রী (পাঠান্তরে—মন্ত্রী) গণ দ্বারা উহার সমাধান করিবে ॥ ২১ ॥ বাহ্যকে বাহ্য-ব্যাপারে ও অভ্যন্তরকে আভ্যন্তরিক-ব্যাপারে তিরস্কার ও ভেদ সাধনরূপ সামাদিনীতি- প্রয়োগ করিয়া উহাদের প্রকোপ প্রশমন করিবে। ধীর ব্যক্তি এরূপভাবে উহাদের কোপ শান্তি করিবেন যে যাহাতে উহারা ক্ষুব্ধ হইয়া শত্রুপক্ষ অবলম্বন না করে ॥ ২২ ॥ অভিযানে মনুষ্যের বাহনের অপচয় ও ক্ষয় হয়, এবং স্বর্ণ ও ধান্যের অপচয় ও ব্যয় হয়, অতএব বুদ্ধিমান্ রাজা ক্ষয়কর ব্যয়কর ও ক্লেশকর অভিযান পরিত্যাগ করিবেন ॥ ২৩ ॥ ব্যয়সাধ্য ও আয়াসসাধ্য