कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 122, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৬শ সর্গ] যাত্রা ও অভিযোগ প্রদর্শন। ১১১ প্রভুশক্তি কহে। প্রবল চেষ্টাকেই উৎসাহ শক্তি কহে। এই তিন শক্তি যুক্ত ব্যক্তিই জেতা ॥৩২॥ ক্ষিপ্রকারিতা, অতিশয় দক্ষতা, ব্যসনে অকাতরতা, ও অতিধীরতা—এইগুলি উৎসাহের সম্পদ। উৎপাদিকী (অর্থাৎ স্বাভাবিকী) (পাঠান্তরে—আত্যন্তিকী অর্থাৎ আজন্মসিদ্ধ একান্ত সম্বন্ধ), শাস্ত্রসমুদ্ভব (অর্থাৎ শাস্ত্রাধ্যয়ন জন্য), সংস্বর্গ জন্য (কাজ করিতে করিতে যে বুদ্ধি জন্মে), পরিণামিনী (অর্থাৎ পরিণামদর্শী। ব্যাখ্যাকার মতে—বিষয়েতে প্রথম বুদ্ধির বিকাশ হয় না কিন্তু শেষে চিন্তাদ্বারা বিকাশ হয়)—এই চারপ্রকার বুদ্ধির অবস্থা। [ইহা মন্ত্রশক্তির কথা] ॥৩৩॥ উৎসাহ, সত্ত্ব (ব্যসনে ও অভ্যুদয়ে অবিকারভাব), অধ্যবসায়, চেষ্টা, ও দৃঢ়তা (স্থিরত্ব)— কার্য্য বিষয়ে এই পাঁচ প্রকার পুরুষকার। [ইহা প্রভুশক্তির কথা—এই পাঁচটি আধিভৌতিক শক্তি]। আরোগতা, কার্য্যের সঙ্গে সঙ্গে ফললাভ ও নিরাধিতা অর্থাৎ প্রিয় বিয়োগাদি জন্য দুঃখ না পাওয়া—এই তিনটি দৈবানুকূল্য। [ইহা আধিদৈবিক শক্তি] ॥৩৪॥ এই পূর্ব্বোক্ত পক্ষাদি যুক্ত হইয়া এবং গৃহীত-কোষ হইয়া পক্ষাদি- বিহীন-রিপুর প্রতি অভিযান করিবে। এইরূপে অভিযানকারী রাজা সর্ব্বদা সমুদ্রপ্রক্ষালিত ধরামণ্ডল লাভ করেন ॥৩৫॥ বর্ষাকাল হস্তীদিগের যুদ্ধযাত্রার উপযুক্ত; আর বর্ষাব্যতিরিক্ত হেমন্ত ও গ্রীষ্ম অশ্বদিগের উপযুক্ত সময়। যে কালে অধিক বর্ষা অধিক উষ্ণতা বা অধিক হিমপাত (শীত) নাই অথচ প্রচুরশস্য থাকে সেইরূপকাল কাল-সম্পৎ অর্থাৎ যে কালে শীত উষ্ণ বর্ষার সমতা থাকে আর খাদ্যাদি বেশ পাওয়া যায়, সেই কালই যুদ্ধযাত্রায় প্রশস্ত ॥৩৬॥ রাত্রিকালে পেঁচক কাককে বধ করে এবং রাত্রি চলিয়াগেলে কাকও পেঁচাকে মারিয়া ফেলে, অতএব কাল বিবেচনা করিয়া রাজা যুদ্ধযাত্রা করিবেন, যেহেতু অভীষ্টলাভ যথাকালেই হইয়া থাকে ॥৩৭॥ কুকুর ডাঙ্গায় কুম্ভীরকে আক্রমণ করে এবং কুম্ভীরও কুকুরকে জলে পাইলে আক্রমণ করে; অতএব উদ্যোগী নরপতি স্বস্থানে অবস্থিত হইলে