भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 133, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 133

১২২ কামন্দকীয় নীতিসার। দুহিতা দেবযানীকে কূপে নিক্ষেপ করিলে) শুক্রাচার্য্য কুপিত হন, তখন দানবেন্দ্র দানদ্বারা (অর্থাৎ শর্মিষ্ঠাকে দেবযানীর দাসীরূপে প্রদান করিয়া) সুখী হইয়াছিলেন ॥২২॥ শান্তি লাভেচ্ছু ব্যক্তি বলবানকে অনুরোধ করিয়াও দান করিবে; কেননা দুর্য্যোধন দান না করায় সমূলে বিনষ্ট হইয়াছিলেন ॥২৩॥ উভয় পক্ষের বেতনগ্রাহী দূতদ্বারা প্রবিষ্ট হইয়া [শত্রুপক্ষকে] কিঞ্চিৎ দিয়া লোভের আশা পরিবর্ধিত করিয়া চতুর্ব্বিধ উপায়ে [অর্থাৎ ক্রোধ জন্মাইয়া, লোভ দেখাইয়া, ভয় দেখাইয়া বা সম্মান প্রদান করিয়া] ভেদ সাধন করিবে ॥২৪॥ যাহারা বেতন পায় না তাহাদিগকে লুব্ধ করিয়া, মানী ব্যক্তিকে অবমানিত করিয়া, ক্রোধী ব্যক্তিকে হঠাৎ রাগাইয়া এবং ভীত ব্যক্তিকে ভয় দেখাইয়া [উভয়বেতনচর দ্বারা] এই চারি প্রকার ব্যক্তিকে তাহাদের অভিলষিত বস্তু প্রদান করিয়া ভেদ করিবে। এইরূপে আত্মপক্ষ এবং পরপক্ষকে বশীভূত করিবে ॥২৫-২৬॥ মন্ত্রী, অমাত্য ও পুরোহিতকে যত্ন সহকারে ভেদ করিবে; যুবরাজ প্রবল হইলেও ইহাদের ভেদসাধন করিতে পারিলেই [সমস্ত] ভেদ হয় ॥২৭॥ অমাত্য এবং যুবরাজ ইহারাই রাজার দুইহাত; এবং মন্ত্রী চক্ষু; ইহারা ভেদ প্রাপ্ত হইলেই (পাঠান্তরে— একমাত্র মন্ত্রীকে ভেদ করিলেই) রাজার বিনাশ হয় ॥২৮॥ মেধাবী ব্যক্তি সকল অবস্থাতেই (ক্ষয় লোভ ও বিরাগের অবস্থাতেই) শত্রুর জ্ঞাতিবর্গকে ভেদ করিবে; আত্মীয়গণ ভেদ-প্রাপ্ত হইলে তাহারা স্বযোনিকে অগ্নির ন্যায় ভক্ষণ করে অর্থাৎ স্ববংশীয়-রাজার বিনাশের কারণ হয় ॥২৯॥ অভ্যন্তরে স্থিত (অর্থাৎ অন্তঃপুরচারী অথবা রাজ্যের ভিতরের সংবাদ রাখে এমন ব্যক্তি সুতরাং বিশ্বাসী) ব্যক্তি জ্ঞাতির তুল্য; অতএব ইহাদিগকে ক্রমশঃ ভেদ করিবে, এবং ইহাদিগকে বশীভূত করিয়া নিজের পক্ষে আনিবে ॥৩০॥ যে ব্যক্তি কোপ ও অনুগ্রহ করিতে সক্ষম তাহারই উপজাপ অর্থাৎ ভেদ করা কর্ত্তব্য। ঐ ব্যক্তি কল্যাণকারী বা শঠ তাহা সূক্ষ্ম বুদ্ধিতে পরীক্ষা করিবে ॥৩১॥ কল্যাণকারী ব্যক্তি সামর্থ্য অনুসারে নিজের কথা রক্ষা করে; আর