कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 144, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৯শ সর্গ ] কূটযুদ্ধ বিকল্প। ১৩৩ বিষয়ে [ উভয়বেতন চরদ্বারা ] পরসৈন্যকে লোভযুক্ত করিয়া স্বয়ং স্থিরচিত্ত হইয়া ঐ শত্রুসৈন্যের বিনাশ করিবে ॥৬২॥ ফল্গু ( অসার ) সৈন্যের মধ্যে সারবান্ বলকে লুকাইয়া রাখিয়া যুদ্ধ করিবে। যুদ্ধে ফল্গু সৈন্যের বিনাশে শত্রুসৈন্য শিথিলপ্রযত্ন হইলে তখন ঐ শত্রুসৈন্যকে ( পাঠান্তরে— মৰ্দ্দনকারী শত্রুসৈন্যকে ) সিংহের ন্যায় উল্লম্ফন করিয়া অর্থাৎ প্রচণ্ডবেগে আক্রমণ করিয়া নিহত করিবে ॥৬৩॥ মৃগয়াকালে, অথবা কোনরূপে আশ্রয়শূন্য হইয়া পড়িয়াছে এরূপ অবস্থায়, অথবা গোহরণে আকর্ষণ করিয়া দূরে আনিয়া পথে অবরুদ্ধ করিয়া শত্রুর বধ-সাধন করিবে ॥৬৪॥ আক্রমণের ভয়ে রাত্রিজাগরণে পরিশ্রান্ত দিবাপ্রসুপ্ত নিদ্রাব্যাকুল সৈন্যগণকে বিনাশ করিবে ॥৬৫॥ * ॥ প্রাতঃকালে যুদ্ধ সজ্জায় সজ্জিত হইয়া পরিশ্রম করিয়া শ্রান্ত হওয়ায় অপরাহ্ণে ঐ পরিশ্রান্ত সৈন্যগণকে নিহত করিবে। অথবা রাত্রিকালে বিশ্বস্তভাবে নিদ্রার সময় নিদ্রাবস্থায় বধের বিধানজ্ঞ চতুর-ব্যক্তি সর্ব্বাঙ্গে চৰ্ম্মাবৃত-হস্তীদিগের সাহায্যে অথবা খড়্গপাণি- দ্রুতগামী-পদাতিকসৈন্যের সাহায্যে ঐ নিদ্রিত সৈন্যগণকে হত্যা করিবে ॥৬৬-৬৭॥ সূৰ্য্যাভিমুখ হওয়ায় অথবা প্রচণ্ড বাতাসে পড়ায় (ভালরূপে) চাহিতে পারিতেছে না এরূপ অবস্থায় উহাদিগকে বিনাশ করিবে। এইরূপ কূটযুদ্ধে লঘুহস্ত হইয়া শত্রুদিগকে বধ করিবে ॥৬৮॥ নীহার (কুয়াসা), অন্ধকার, অঙ্গার (কাল পরিচ্ছদ), গর্ত্ত, অগ্নি (পাঠান্তরে—পৰ্ব্বত), বন ও নদী—এইগুলিকে সত্র বলে। সত্র বলিতে ছদ্ম অর্থাৎ ছল বুঝায় ॥৬৯॥ ( যুদ্ধে পলায়মান-ব্যক্তি প্রাণের আশায় নিরাশ হইয়া পুনরায় যুদ্ধ করিতে ফিরিলে তাহার বেগ অনার্য্য অর্থাৎ প্রচণ্ড হয়, অতএব ঐ সংস্করণে নাই। কলিকাতা সংস্করণের ৫৯ শ্লোকটি ট্রাভাঙ্কুর সংস্করণের ৫৯ শ্লোকের প্রথম দুই চরণ ও ৬১ শ্লোকের শেষ দুই চরণে গ্রথিত।
- এই ৬৫ শ্লোকের শেষের দুই চরণ কলিকাতা সংস্করণে নাই।