कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 160, कुल 164 में से
संदर्भ में पढ़ें७/० ৭। যজুঃ সংস্কার পদ্ধতি ইহাতে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন প্রভৃতি দশকর্ম্মের পদ্ধতি বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে। প্রত্যেক বেদ মন্ত্রের সায়ন, মহীধর, হলায়ুধ প্রভৃতির ভাষ্য ও আগাগোড়া তাহার অনুবাদ আছে। এসিয়াটিক সোসাইটি প্রভৃতির পাঁচখানি প্রাচীন হস্তলিখিত পুঁথির সহিত মিলাইয়া বেদ, ব্রাহ্মণ শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, স্মৃতি প্রভৃতি ৩০খানি গ্রন্থ সাহায্যে সম্পাদিত। ইহা দেখিয়া ক্রিয়া কর্ম্ম করিলে কার্য্য নিখুঁত ও অভ্রান্ত হইবে। মেয়েরাও ইহা পড়িয়া ধর্ম্ম-কর্ম্ম কি তাহা অল্পায়াসেই বুঝিতে পারিবেন। কয়েক খণ্ড মাত্র অবশিষ্ট আছে! মূল্য ১॥ মাত্র; ডাকমাশুল পৃথক। ৮। দুর্গাপূজা পদ্ধতি (কালিকা পুরাণীয়) পাঁচখানি প্রাচীন হস্তলিখিত পুঁথি ও বেদ, স্মৃতি, তন্ত্র, পুরাাণাদি ২০খানি প্রামাণ্য গ্রন্থ মন্থন করিয়া—এই পুস্তকখানির উৎপত্তি। পূজা বিশুদ্ধ ও অভীষ্টরূপ না হইবার কারণ যে ক্রমভঙ্গ ও মন্ত্রাদির ভ্রমসঙ্কুলতা— তাহা ইহাতে একটিও নাই। শাস্ত্রানুযায়ী নিখুঁত, বিশুদ্ধ ও বিস্তৃতভাবে পূজা করিবার পক্ষে এই পুস্তক একমাত্র বিশ্বস্ত। ছাপা ও কাগজ মনোরম, অক্ষরগুলি বড়। মূল্য ১॥ মাত্র। ৮। আসলে মেকী বিধুবাবুর এই তিন অঙ্কের সামাজিক নক্সা খানি পড়িতে পড়িতে হাসি সামলান দায় হইয়া উঠে। অতি অপূর্ব্ব নীতিশিক্ষাপূর্ণ, সুন্দর গীতিমালা সম্বলিত, সখের থিয়েটারে অভিনয়ের একান্ত উপযোগী। মূল্য ॥/০ পাঁচ আনা মাত্র। ১০। কামন্দকীয় নীতিসার ভারতের ধর্ম্ম—ভারতের চিন্তা—ভারতের সমাজ, ইহার যেমন নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেইরূপ ভারতের রাজনীতিরও মৌলিকতা ও বৈশিষ্ট্য আছে। Politics বলিতে আমরা যাহা বুঝি, তাহার আদিগুরু আমাদের ভারতীয় ঋষিগণ। কামন্দকীয় নীতিসার একখানি হিন্দুরাজনীতি গ্রন্থ—গণপতিবাবুর দ্বারা অতি বিস্তৃত ও সুবোধ্যভাবে অনুবাদিত হইয়াছে। উৎকৃষ্ট বোর্ডে বাঁধাই, যুদ্ধরীতি বিষয়ক নক্সা সম্বলিত বিরাট গ্রন্থ, দাম এক টাকা।