भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 32, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 32

৩য় সর্গ ] আচারব্যবস্থাপন। ২১ সকল শ্রীমান্ অনিন্দনীয়-চরিত-ব্যক্তিগণ নরদেহধারী দেবতা ॥৩০॥ পবিত্র হইয়া আস্তিক্যবুদ্ধি সহকারে পূতাত্মা ব্যক্তি সর্ব্বদা দেবতাদিগের পূজা করিবে ; গুরুজনদিগকে দেবতার ন্যায় পূজা করিবে এবং সুহৃদগণকে নিজের ন্যায় দেখিবে ॥৩১॥ ঐশ্বর্য্য লাভের নিমিত্ত প্রণতিদ্বারা গুরুজনদিগকে, সাঙ্গ-বেদাধ্যায়ীর উপযুক্ত চেষ্টা দ্বারা সজ্জনদিগকে এবং যাগাদি পুণ্য কর্ম্ম দ্বারা দেবতাদিগকে অনুকূল করিবে ॥৩২॥ বিশ্বাস দ্বারা মিত্রকে, সম্ভ্রম দ্বারা বান্ধবগণকে, প্রেমদ্বারা স্ত্রীকে, দান দ্বারা ভৃত্যগণকে এবং সরল ব্যবহার দ্বারা জনসাধারণের মন হরণ করিবে ॥৩৩॥ পরের অনুষ্ঠিত কার্যকলাপের নিন্দা করিবে না ; নিজের ধর্ম্ম পালন করিবে ; দীনের প্রতি দয়া প্রকাশ, সর্ব্বত্র মধুর বাক্য প্রয়োগ, এবং অব্যভিচারি ( অকপট ) মিত্রের জন্য প্রাণ দিয়া উপকার করিবে। গৃহে সমাগত ব্যক্তির আদর, শক্তি অনুসারে দান এবং সহিষ্ণুতা প্রকাশ করিবে ; ( নিজের ঐশ্বর্য্যে গর্ব্বিত হইবে না, পরের বৃদ্ধিতে মাৎসর্য্য প্রকাশ করিবে না, অন্যের মনস্তাপজনক বাক্য বলিবে না, এবং বাচালতা প্রকাশ করিবে না ; ) * বন্ধুগণের সহিত অবিশ্লিষ্ট সম্বন্ধ, সজ্জনের সহিত চতুরতা পরিহার এবং সজ্জনের চরিত্রানুসরণ—এই সমস্তই মহাত্মাদিগের লক্ষণ ॥৩৪-৩৬॥ সনাতন ধর্ম্মপথে উত্তম ভাবে অবস্থিত গৃহস্থ- গণের ইহাই অভিমত পথ ; যে ব্যক্তি মহাত্মাদিগের আচরিত এই পথে গমন করেন তিনি ইহলোক ও পরলোক লাভ করিয়া থাকেন ॥৩৭॥ এই পূর্ব্বোক্ত সনাতন পথে নিবিষ্টচিত্ত ব্যক্তির শত্রুও মিত্র হইয়া যায়। অতএব রাজা মাৎসর্য্য বিহীন হইলে, তাঁহার বিনয়গুণে জগৎ বশীভূত হয় ॥৩৮॥ রাজার গর্ব্বই বা কোথায় ? আর প্রজা সংগ্রহই বা কোথায় ? [ এই উভয়ের অনেক পার্থক্য ; ] কেবল মধুর বাক্য প্রয়োগেই লোক-সংগ্রহ করা যায় ; মধুর বচন রূপ পাশে বদ্ধ হইয়া লোক কোনরূপেই মর্যাদালঙ্ঘন করিতে

  • ৩৫—৩৬ সংখ্যার মধ্যে বন্ধনীর মধ্যস্থ শ্লোকটি টু ভাঙ্করের সংস্করণে অতিরিক্ত আছে। ইহা ঐ পুস্তকের ৩৬ সংখ্যার শ্লোক ॥