भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 37, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 37

২৬ কামন্দকীয় নীতিসার। মন্ত্রীগণ তাঁহাকে নিবারণ করিবেন। রাজাও এই গুরুস্থানীয় মন্ত্রিদিগের কথা শুনিবেন ॥৪১॥ রাজা রাজকার্য্য না দেখিলে জগৎ নিস্তব্ধ হয় অর্থাৎ রাজত্বের উন্নতি হয় না। সূর্য্যের উদয়ে পদ্ম যেমন বিকসিত হয়, সেইরূপ রাজা প্রবুদ্ধ হইলে জগৎ প্রবুদ্ধ হয়। অর্থাৎ রাজা রাজকার্য্যে তৎপর হইলে রাজ্যের শ্রীবৃদ্ধি হয় ॥৪২॥ অতএব নরনাথকে প্রবোধিত করিবে অর্থাৎ নিজকার্য্যে তৎপর রাখিবে। যাহাতে তিনি স্বকার্য্যে সচেষ্ট থাকেন বুদ্ধিমান্ উৎসাহসম্পন্ন উদ্যোগী আশ্রিত মন্ত্রীগণ তাহা করিবেন ॥৪৩॥ যাঁহারা ভূপতির নিবারণ বাক্য না শুনিয়া কুপথগামী ভূপতিকে কুপথে যাইতে বারণ করিয়া থাকেন, সেই সকল ব্যক্তিগণই রাজার সুহৃৎ এবং তাঁহারাই তাঁহার গুরু বলিয়া কীর্ত্তিত ॥৪৪॥ যে বন্ধুগণ অকার্য্যে আসক্ত নরপতিকে অকার্য্য হইতে নিবারণ করিয়া থাকেন, সত্যসত্যই সেই কার্য্য দ্বারা প্রকৃত সুহৃদগণ গুরুপদ-বাচ্য হন ॥৪৫॥ কৃতবিদ্য ব্যক্তিরও প্রবল অনুরাগ ব্যক্ত হইয়া পড়ে। আর চিত্ত অনুরক্ত হইলে মানব কি অনুচিত কার্য্য না করে? ॥৪৬॥ অনুরাগে আচ্ছন্নদৃষ্টি ব্যক্তি দেখিয়াও অন্ধ হইয়া থাকে; তখন সুহৃদ্রূপ বৈদ্যগণ নির্ম্মল বিনয়রূপ কজ্জল দ্বারা তাহার চিকিৎসা করেন ॥৪৭॥ অনুরাগ অভিমান এবং মত্ততায় অন্ধ হইয়া নরপতি যদি স্বপথ-ভ্রষ্ট হন, তাহা হইলে সুহৃদ্রূপ সচিবের চেষ্টাই হস্তাবলম্বন হইয়া থাকে ॥৪৮॥ যেরূপ মাহুতেরা মদস্রাবী উচ্ছৃঙ্খল ও অবিশুদ্ধ জাতীয় মাতঙ্গের পরিচালনা করিতে গিয়া নিন্দাস্পদ হয়, সেইরূপ মদোদ্ধত উচ্ছৃঙ্খল এবং অসৎপথগত ভূপতির পরিচালক মন্ত্রীগণ নিন্দনীয় হইয়া থাকেন ॥৪৯॥ ভূমির গুণেই রাষ্ট্রের বৃদ্ধি; রাষ্ট্র বৃদ্ধিতেই রাজার অভ্যুদয়; অতএব নরপতি ঐশ্বর্য্যলাভের জন্য ভূমির উৎকর্ষ সাধন করিবেন ॥৫০॥ প্রচুর শস্য উৎপাদনক্ষম-ক্ষেত্রসম্পন্ন, পণ্যদ্রব্য ও খনিজ দ্রব্যের