भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 36, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 36

৪র্থ সর্গ ] প্রকৃতি সম্পৎ। ২৫ ব্যক্তি মন্ত্রী হইবেন ॥২৮-৩০॥ স্মরণশক্তি, কার্য্যতৎপরতা, বিচারশক্তি, জ্ঞানের নিশ্চয়, দৃঢ়তা এবং মন্ত্রগুপ্ত—এইগুলি মন্ত্রীর সম্পৎ বলিয়া কথিত হইয়াছে ॥৩১॥ ত্রয়ী এবং দণ্ডনীতিতে বিশারদ ব্যক্তি রাজার পুরোহিত হইবেন। তিনি অথর্ব্ববেদ বিহিত শান্তি ও পুষ্টিসাধক কার্য্যের সর্ব্বদা অনুষ্ঠান করিবেন ॥৩২॥ সংবৎসরের ফলাফল গণিতে সমর্থ, জ্যোতিঃশাস্ত্রের অনুশীলনকারী, প্রশ্ন-গণনায় নিপুণ, হোরা ( ফলিত জ্যোতিষ ) এবং গণিত জ্যোতিষের তত্ত্বজ্ঞ ব্যক্তি রাজার জ্যোতিষী হইবেন ॥৩৩॥ * বুদ্ধিমান্ রাজা মন্ত্রীদিগের চক্ষুস্তত্ত্ব ( দেখিবামাত্র বুঝিবার ক্ষমতা ) ও শিল্প এই দুইটি গুণ ঐ ঐ বিদ্যাবিশারদ ব্যক্তিদ্বারা উত্তমরূপে পরীক্ষা করিবেন ॥৩৪॥ [ রাজা মন্ত্রীর ] স্বজনের নিকট হইতে [ মন্ত্রীর ] কুল, দেশ, অবগ্রহ অর্থাৎ বিষয়ভেদাভ্রান্তি, পরিকর্ম্ম ( সাজান বা বন্দোবস্ত ) বিষয়ে নিপুণতা, বিজ্ঞান ( শিল্পবিদ্যা ) এবং ধারয়িষ্ণুতা ( কৃত ও কর্ত্তব্যের নিশ্চয়কারিতা ) জানিবেন ॥৩৫॥ প্রগল্‌ভতা ও প্রতিভা এই দুইটি গুণের পরীক্ষা করিবেন এবং কথোপকথনের দ্বারা বাগ্মিতা ও সত্যবাদিতা বুঝিয়া লইবেন ॥ ৩৬॥ বিপৎকালে উৎসাহ, প্রভাব, ক্লেশসহিষ্ণুতা, সন্তোষ, অনুরাগ এবং ধীরতা লক্ষ্য করিবেন ॥৩৭॥ ব্যবহার দ্বারা ভক্তি, মিত্রতা এবং শুচিতা জানিবেন। আর প্রতিবাসীগণের নিকট হইতে বল, সত্ত্ব ( সাহস ), আরোগ্য এবং স্বভাব জানিবেন ॥৩৮॥ [ রাজা মন্ত্রীর ] অস্তব্ধতা ( প্রত্যুৎপন্নমতিত্ব ), অচপলতা, শত্রুতার অসাধন, ভদ্রতা এবং ক্ষুদ্রতা প্রত্যক্ষ-ব্যাপারে নির্ণয় করিবেন ॥৩৯॥ অপ্রত্যক্ষ গুণের পরিচয় সর্ব্বত্রই কর্ম্ম দ্বারা বুঝিতে হয়। অতএব ফল দেখিয়া পরোক্ষবৃত্তি ব্যক্তির কর্ম্ম বুঝিবেন ॥৪০॥ রাজা বিবিধ অকার্য্য করিতে প্রস্তুত হইলে

  • এই ৩৩শের শ্লোকটি ট্রাভাঙ্কুর সংস্করণে নাই।