भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 35, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 35

২৪ কামন্দকীয় নীতিসার। লোকযাত্রা-বিশারদ এবং স্থিরচিত্ত তাঁহার নিকট লোকসকল যেমন পিতার নিকটে শান্ত ও সন্তুষ্টভাবে থাকে তেমনই থাকে; তিনিই ভূপতি ॥২০॥ আত্মসম্পৎ গুণরাশি দ্বারা সম্যকরূপে সমন্বিত এবং উপ- যুক্ত কার্য্যের অনুষ্ঠানকারী ইন্দ্রের তুল্য রাজাকে পাইয়া প্রজাবর্গ বৃদ্ধি- লাভ করে ॥২১॥ প্রথমে কোনও বিষয়ের শ্রবণোচ্ছা; পরে তাহার শ্রবণ, শ্রবণের পর ভাবগ্রহণ, ভাব গ্রহণের পর ধারণা অর্থাৎ মনে রাখা; পরে সেই বিষয়ের তর্ক ও তাহার মীমাংসা; তৎপরে তাহার অর্থ- জ্ঞান এবং শেষে যাথার্থ্যের উপলব্ধি—এইগুলি বুদ্ধির গুণ ॥২২॥ দক্ষতা, ক্ষিপ্রকারিতা, ক্রোধ এবং বীরত্ব এইগুলি উৎসাহের লক্ষণ। এই সকল গুণাক্রান্ত হইতে পারিলেই লোক রাজা হইবার উপযুক্ত হয় ॥২৩॥ ত্যাগশীলতা, সত্য এবং শৌর্য্য এই তিনটি প্রধান গুণ। এই গুণগুলিতে অলঙ্কৃত হইলেই নরপতি অন্যান্য নিখিলগুণ পাইয়া থাকেন ॥২৪॥ যাঁহারা সৎবংশজাত, শুচি, শূর, শাস্ত্রজ্ঞানসম্পন্ন, অনুরক্ত, এবং দণ্ডনীতির প্রয়োগকর্ত্তা তাঁহারাই রাজার অমাত্য হইয়া থাকেন ॥২৫॥ উপধাশোধিত এবং কার্য্যের ফলাফল যাঁহাদের দৃষ্টিপথে বর্ত্তমান এমন অনুরক্ত মন্ত্রীসকল রাজার কার্য্য ও অকার্য্য সমস্ত পরীক্ষা করিবেন ॥২৬॥ মনের ভাব পরীক্ষার জন্য যে বিষয় অবতারণা করা হয়, তাহাকে উপধা কহে। উপায়কেই উপধা কহে। ইহা দ্বারা অমাত্যদিগকে পরীক্ষা করিবে ॥২৭॥ স্ববগ্রহ, স্বদেশবাসী, কুল-শীল-বলসম্পন্ন, বাগ্মী, প্রগলভ, চক্ষুষ্মান্, উৎসাহী, প্রতিপত্তিশালী, স্তম্ভহীন (স্তব্ধতাশূন্য), চাপল্যরহিত, মিত্রভাবাপন্ন, ক্লেশ-সহিষ্ণু, শুচি, সত্য-সত্ত্ব-ধৈর্য্য-স্থৈর্য্য-প্রভাব ও নীরোগিতাযুক্ত, শিল্পবিদ্যাবিশারদ, দক্ষ, প্রজ্ঞাবান্, ধারণাশক্তিসম্পন্ন, দৃঢ়ভক্তিযুক্ত এবং যিনি স্বেচ্ছায় বৈরিতা করেন না—এইরূপ গুণসম্পন্ন