भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 39, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 39

২৮ কামন্দকীয় নীতিসার। বনদুর্গ, ঐরিণদুর্গ অর্থাৎ উষরভূমিনিৰ্ম্মিত দুর্গ, এবং মরুভূমি নির্ম্মিত দুর্গ—এই পাঁচ প্রকার দুর্গকেই প্রশস্ত বলিয়া নির্দেশ করেন ॥৫৯॥ জল-অন্ন-আয়ুধ ও যন্ত্রযুক্ত, ধীর-যোদ্ধাগণ কর্তৃক অধিষ্ঠিত এবং গুপ্তস্থান বহুল—এইরূপ দুর্গই প্রাচীন আচার্য্যগণের অনুমোদিত ॥৬০॥ সহসা বাহির হওয়া যায় এইরূপ দুর্গ, এবং জল ও জঙ্গলযুক্ত দুর্গভূমিই ঐশ্বর্য্যকামী নরপতির বসবাসে প্রশস্ত ॥৬১॥ আমদানী বেশী রপ্তানী কম্, লোকবিখ্যাত, যাহা হইতে দেব- পূজা হইয়া থাকে, প্রার্থিত-দ্রব্যসম্পন্ন, মনোহর, বিশ্বস্ত লোক দ্বারা রক্ষিত, মুক্তা-রত্ন ও স্বর্ণে পরিপূর্ণ, পিতৃপিতামহক্রমে পরিচিত, ধর্ম্মে অর্জ্জিত, ব্যয়সহিষ্ণু—এইরূপ কোষ অর্থাৎ ধনাগার কোষজ্ঞগণের সম্মত ॥৬২-৬৩॥ ধনশালী রাজা ধর্ম্মের জন্য, অর্থের জন্য, ভৃত্যগণের পালনের জন্য এবং আপদ্ নিবারণের জন্য কোষ-রক্ষা করিবেন ॥৬৪॥ পিতা পিতামহ প্রভৃতি পূর্ব্বপুরুষের আচরিত, আজ্ঞাপালনকারী, পরের অভেদ্য, নির্দ্দিষ্টকালে বেতন প্রাপ্ত, বিখ্যাত পরাক্রম ( পাঠান্তর— জনপদবাসী ), শিল্প-কুশল, নিপুণ আত্মীয়বর্গে পরিবৃত, বিবিধ অস্ত্র শস্ত্র সম্পন্ন, জলে-স্থলে-আকাশে-ভূগর্ভে দিনে ও রাত্রে যুদ্ধবিশারদ, নানাবিধ যোদ্ধাগণে সমাকীর্ণ, সুশিক্ষিত হয়-হস্তি-যুক্ত, প্রবাসের ক্লেশ ও বহুবিধ দুঃখ এবং যুদ্ধে পরিশ্রম-সমর্থ, বৃদ্ধি ও ক্ষয়ে দ্বৈধভাবরহিত, বহুক্ষত্রিয়যুক্ত,— এইরূপ ভাবের দণ্ডই ( অর্থাৎ সৈন্যই ) দণ্ডজ্ঞ ( অর্থাৎ সৈন্যের সারবেত্তা ) ব্যক্তিগণের অভিমত ॥৬৫-৬৭॥ ত্যাগী, বিজ্ঞানবেত্তা, সত্ত্বসম্পন্ন, প্রবল-সহায়সম্পন্ন, প্রিয়ভাষী, আয়তিক্ষম ( ভবিষ্যতেও হিতকারী ), শত্রুতার অপাত্র, সৎকুলসম্পন্ন— এইরূপ ব্যক্তিকে মিত্র করিবে ॥৬৮॥ দারুণ-কষ্ট উপস্থিত হইলেও নির্ম্মল- চিত্ত-সৎকুলজাত-সুহৃৎ নিঃসন্দেহে চতুরস্র ( অর্থাৎ অবিচল ) থাকে ॥৬৯॥ পিতৃপিতামহক্রমাগত, দ্বিধাভাববিহীন, মনের মত, মহৎ, শীঘ্র-উদ্যোগী—