कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 40, कुल 164 में से
संदर्भ में पढ़ें৪র্থ সর্গ ] প্রকৃতি সম্পদ। ২৯ এইরূপ গুণসম্পন্ন মিত্রই বাঞ্ছনীয় ॥৭০॥ দূরে থাকিয়াও আসিয়া উপস্থিত হয়, স্পষ্ট-অর্থযুক্ত-হৃদয়স্পর্শী বাক্য বলে, সম্মানের সহিত দান করে—এই তিনটি মিত্রসংগ্রহ অর্থাৎ মিত্রের নিকট পাওয়া যায় ॥৭১॥ ধর্ম্ম অর্থ ও কামপ্রাপ্তি মিত্র হইতে হইয়া থাকে; এই তিনটি যে মিত্র হইতে হয় না, পণ্ডিত ব্যক্তি সেরূপ মিত্র করিবে না ॥৭২॥ সজ্জনের মিত্রতা নদীর ন্যায় প্রথম অবস্থায় ক্ষীণ, মধ্য অবস্থায় বৃহৎ এবং শেষ অবস্থায় পদে পদে বিস্তীর্ণ হইয়া থাকে; ইহাদের মিত্রতা কখনও নষ্ট হয় না ॥৭৩॥ পুত্রপৌত্রাদি, বিবাহ দ্বারা সম্বন্ধযুক্ত, বংশপরম্পরায় প্রাপ্ত (পাঠান্তর— বংশগত মিত্রসম্বন্ধযুক্ত ও যে দেশের সহিত মিত্রতা চলিয়া আসিতেছে এইরূপ দেশক্রমাগত মিত্র) এবং নানাবিধ বিপদে পরিত্রাণকারী—এই চারি প্রকার মিত্র জানিবে ॥৭৪॥ শুচিতা, ত্যাগশীলতা, শৌর্য্য; সুখে দুঃখে সমভাব, অনুরাগ, দক্ষতা এবং সত্যবাদিতা এইগুলি মিত্রের গুণ ॥৭৫॥ মিত্রের প্রতি অনুরাগই সংক্ষেপে মিত্রের লক্ষণ। যাহাতে ইহা নাই সে মিত্র নয়, তাহার নিকট আত্মসমর্পণ করিবেন না ॥৭৬॥ এইরূপে সমস্ত সপ্তাঙ্গ রাজ্যের কথা বলা হইল। উপায়ের সহিত অর্থপ্রয়োগ করিলে রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়। সুনিপুণ-মন্ত্রী দ্বারা রাজ্য পরিচালিত হইলে নিত্য ত্রিবর্গ লাভ হইয়া থাকে ॥৭৭॥ যেমন অন্তরাত্মা প্রকৃতির অবলম্বনে এই চরাচর বিশ্ব ভোগ করেন সেইরূপ নরপতি প্রকৃতি অর্থাৎ প্রজাবর্গে মিলিত হইয়া সসাগরা পৃথিবী ভোগ করিয়া থাকেন ॥৭৮॥ রাজা প্রজাপুঞ্জকর্ত্তৃক সম্যকরূপে পূজিত হইয়া (পাঠান্তর— সপ্তাঙ্গ রাজ্য সম্যকরূপে বশীভূত করিয়া) সমাদরে সাম্রাজ্য পালন করিবেন। রাজা রাজ্যপালন করিলে চিরকাল ঐশ্বর্য্যের চরম পদ প্রাপ্ত হন ॥৭৯॥ সুধীর নরপতি সপ্তাঙ্গ রাজ্যপালনের উপযুক্ত গুণে সমন্বিত হইলে উৎকর্ষতায় সকলের বাঞ্ছনীয় হন; প্রবল বায়ু মেঘের পক্ষে যেরূপ হয় সেইরূপ এই রাজা রণক্ষেত্রে শত্রুদিগের নিকট প্রবল