भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 43, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 43

৩২ কামন্দকীয় নীতিসার। উপবেশন করিয়া অন্যদিকে চাহিবে না ; পরস্পর কথোপকথন করিবে না ; রাজার মুখের দিকে চাহিয়া থাকিবে ॥২১॥ এখানে কে আছে, এই কথা রাজা বলিলে, আমি আছি—আজ্ঞা করুন, এই কথা বলিবে। রাজা আজ্ঞা করিলে যথাশক্তি অবিলম্বে আজ্ঞা প্রতিপালন করিবে ॥২২॥ রাজসভায় উচ্চৈঃস্বরে কথা, হাস্য ( পাঠান্তরে—কাস ), থুথুফেলা, নিন্দা করা, হাইতোলা, আড়মোড়া ভাঙ্গা এবং আঙুল্ মটকানা—এইগুলি পরিত্যাগ করিবে ॥২৩॥ চিত্তজ্ঞ ব্যক্তির সম্মতভাবে অনুরাগের সহিত রাজার চিত্তে প্রবেশ করিতে হইবে; রাজার পক্ষ সমর্থন করিবে এবং রাজা কথা বলিলে বিবেচনা সহকারে কথা বলিবে ॥২৪॥ আমোদ প্রমোদের সভায় রাজার আদেশ অনুসারে নিজের নিশ্চিত মত প্রকাশ করিবে এবং বিবাদ-স্থলে বিচারে-সুনিশ্চিত-মত প্রকাশ করিবে ॥২৫॥ রাজার কথার শেষ হইতে না হইতে ঐ বিষয় জানা থাকিলেও উত্তর দিবে না, প্রবীণ ও বুদ্ধিমান্ হইলেও অভিমান পরিত্যাগ করিবে ॥২৬॥ কোন বিষয় খুব ভালরূপে জানা থাকিলেও ( জিজ্ঞাসিত হইয়া ) সংক্ষেপে তাহা বলিবে এবং নীতি অনুসারে ঐ কার্য্য করিবার সময় কর্ম্ম দ্বারা উহার বিশেষত্ব প্রমাণ করিবে ॥২৭॥ [ রাজা ] আপদকালে কুপথে গমন করিলে অথবা কার্য্য করিবার সময় অতিক্রান্ত হইলে জিজ্ঞাসিত না হইয়াও হিতাকাঙ্ক্ষী ব্যক্তি কল্যাণকর বাক্য বলিবে ॥২৮॥ প্রিয়, তথ্য ( যথার্থ ), পথ্য ( পরিণাম হিতকর ), ধর্ম্মযুক্ত এবং ন্যায়বাক্য বলিবে ; অশ্রদ্ধেয়, অসত্য ( পাঠান্তর—অসভ্য ), শোনা কথা এবং কটু কথা ত্যাগ করিবে ॥২৯॥ দেশজ্ঞ এবং কালজ্ঞ ব্যক্তি উপযুক্ত স্থানে ও উপযুক্ত সময়ে পরের উপকার সাধন করিবে এবং স্বার্থসিদ্ধির জন্য হিতকারী-দেশকালজ্ঞব্যক্তির সহায়তায় স্বার্থ- সাধন করিবে ॥৩০॥ প্রভুর গুপ্ত কার্য্য ও মন্ত্রণা বিন্দুমাত্রও প্রকাশ করিবে না ॥৩১॥ [ অনুজীবী ব্যক্তি ] ধাত্রী প্রভৃতি স্ত্রীদিগের সহিত,