भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 44, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 44

৫ন সর্গ ] অনুজীবাগণের বৃত্তি। ৩৩ কঞ্চুকী প্রভৃতি অন্তঃপুরের স্ত্রীদর্শীদিগের সহিত, পাপী (বৈরাদ্বেষী), শত্রুপ্রেরিত-দূত ও রাজবিতাড়িত-ব্যক্তিগণের সহিত অংশী হইয়া কারবার করিবে না এবং তাহাদের সংস্রবও ত্যাগ করিবে ॥৩২॥ ভূপতির পরিচ্ছদ ও বাক্যের অনুকরণ করিবে না। বুদ্ধিমান্ অনুজীবী ব্যক্তি রাজার মত গুণসম্পন্ন হইলে নিজের সেই সকল গুণের স্পর্দ্ধা করিবে না ॥৩৩॥ হিতাচরণকারী ব্যক্তি ইঙ্গিত এবং আকারের ( ভাবভঙ্গীর ) তত্ত্বজ্ঞ হইবে। এইরূপ অনুজীবী ব্যক্তি আকার ইঙ্গিতের দ্বারা রাজার অনুরাগ ও বিরাগ জানিবে ॥৩৪॥ [ গুণবান্ অনুজীবীকে ] দেখিয়া [ রাজা ] প্রসন্ন হন, আদর করেন, তাহার কথা শুনেন, নিজের নিকটে বসিতে আসন দেন এবং কুশল জিজ্ঞাসা করেন ॥৩৫॥ নির্জ্জন- স্থানে বা গুপ্ত-স্থানে দেখা হইলে রাজা আশঙ্কিত হন না; এইরূপ স্থানে ঐরূপ অনুজীবী নিজের কিংবা তাহার যে কোন কথা বলিলে তিনি আগ্রহের সহিত শুনিয়া থাকেন ॥৩৬॥ প্রশংসনীয় বিষয়ে প্রশংসা করেন; কেহ তাহাকে (গুণান্বিত অনুজীবীকে) প্রশংসা করিলে আনন্দিত হন; কথা প্রসঙ্গে তাহাকে স্মরণ করেন এবং আনন্দিত হইয়া তাহার গুণাবলীর প্রশংসা করেন ॥৩৭॥ পথ্য-বাক্য বলিলে তাহা নিন্দা মনে না করিয়া সহ্য করেন; তাহার বাক্যকে বহুমান করিয়া সেই বাক্য পালন করেন ॥৩৮॥ (তাহাদের বৃদ্ধিতে প্রসন্ন হন এবং তাহাদের ব্যসন উপস্থিত হইলে দুঃখিত হন)। * [ এইগুলি অনুজীবীদিগের প্রতি রাজার অনুরাগের লক্ষণ]। অনুজীবী ব্যক্তি দুঃসাধ্যসাধনরূপ উপকার করিলেও রাজা তাহাতে ঔদাসীন্য প্রকাশ করেন; তাহার কৃতকর্ম্ম অপরে করিয়াছে বলেন ॥৩৯॥ তাহার বিপক্ষে কথা বলেন এবং মরিলেও উপেক্ষা প্রদর্শন করেন। কার্য্য সম্পন্ন করিতে পারিলে পুরস্কার পাইবে বলেন কিন্তু কার্য্য সম্পন্ন হইলে ফলে অন্যথা করেন ॥৪০॥ [ তাহার সম্বন্ধে ] যে বাক্যে কিঞ্চিৎ মধুরতা প্রকাশ

  • এই অংশটুকু ট্র ভাঙ্কুরের সংস্করণে অতিরিক্ত আছে। ৩