कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 48, कुल 164 में से
संदर्भ में पढ़ें৫ম সর্গ ] অনুজীবীগণের বৃত্তি। ৩৭ মহাত্মাগণ অবস্থান করেন সেই ব্যক্তির জীবন প্রশংসনীয়, তিনিই শ্রীমান্ এবং তাঁহার সত্য সত্যই ঐশ্বর্য্যভোগ হইয়া থাকে ॥৭২॥ জগতে শ্রীমান্ লোকের সর্ব্বদা-বৃদ্ধিপ্রাপ্ত অতুল ঐশ্বর্য্যে কি ফল, যদি তাহা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সহিত স্বচ্ছন্দে ভোগ না হয়? ॥৭৩॥ [রাজা] সমস্ত আয়ের স্থানে বিশ্বস্ত ব্যক্তির পরীক্ষা করিবেন। সূর্য্য যেমন রশ্মি দ্বারা [ পৃথিবীর ] রস আকর্ষণ করেন, সেইরূপ রাজা ঐ সমস্ত বিশ্বস্ত লোক দ্বারা ধন গ্রহণ করিবেন ॥৭৪॥ কাজকর্মে অভ্যস্ত, কাজকর্মে বিশেষ জ্ঞানসম্পন্ন, উপদাশুদ্ধ এবং কার্য্য-বিশারদ ব্যক্তির অভিমত অথচ উদ্যোগী এমন ব্যক্তিকে সকল কার্যে অধ্যক্ষ করিবেন ॥৭৫॥ যেমন ইন্দ্রিয়গণ রূপাদি অনেক বিষয় প্রাপ্ত হইয়া কেবল নিজ নিজ বিষয় গ্রহণ করিতেই সমর্থ হয়, সেইরূপ যিনি যে বিষয়ে অভিজ্ঞ তাহাকে সেই বিষয়ে নিযুক্ত করিবেন ॥৭৬॥ নরপতি কোষ্ঠাগার অর্থাৎ ধনাগার ও পণ্যাগারের বিষয় বিশেষরূপে বুঝিবেন, যেহেতু ইহার উপরই [ রাষ্ট্রের ] জীবন নির্ভর করে। আয়ের অধিক ব্যয় করিবেন না এবং প্রতিদিনই কোষ্ঠাগারের বিষয় পর্যবেক্ষণ করিবেন ॥৭৭॥ কৃষি, বাণিজ্যের রাস্তা, দুর্গ, সেতু, হাতিধরা, খনি, বনজ- দ্রব্য এবং জনশূন্য স্থানে উপনিবেশ স্থাপন—এই গুলিকে অষ্টবর্গ কহে। রাজা শান্তির সময়ে এই অষ্টবর্গের বৃদ্ধি-সাধন করিবেন। কার্যসাধন-তৎপর উপজীবীগণ দ্বারা জীবিকানির্ব্বাহের জন্য উক্ত অষ্টবর্গের বিধান করিবেন ॥৭৮—৭৯॥ ভূপতি যে যে বৃত্তি দ্বারা অর্থ লাভ করেন অর্থশূন্য হইয়াও পণ্যজীবীদিগকে সেই সেই বৃত্তিতে করভারে পীড়িত করিবেন না ॥৮০॥ যেমন কাঁটাগাছের শাখার সাহায্যে নিপুণভাবে শস্য রক্ষা করিতে হয়, সেইরূপ ফল লাভের অর্থাৎ অর্থলাভের জন্য দণ্ড-প্রয়োগ করিতে হয়, যেহেতু দণ্ডধারণই পৃথিবী ভোগের কারণ। ৮১॥ আযুক্তক (শাসনবিভাগীয় রাজপুরুষ), চোর, শত্রু, রাজার প্রিয়পাত্র- গণ এবং রাজার লোভ—এই পাঁচটি প্রজাদিগের ভয়ের কারণ ॥৮২॥ রাজা