कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 49, कुल 164 में से
संदर्भ में पढ़ें৩৮ কামন্দকীয় নীতিসার। প্রজাদিগের এই পাঁচ প্রকার ভয় দূর করিয়া ত্রিবর্গ—ধর্ম্ম, অর্থ ও কাম— বৃদ্ধির জন্য যথাকালে ধন গ্রহণ করিবেন ॥৮৩॥ যেমন গাভী পালন করিয়া যথাকালে দোহন করিতে হয়, যেমন লতাকে জলসেক দ্বারা বর্দ্ধিত করিয়া যথা- সময়ে ফলপুষ্প চয়ন করিতে হয়, সেইরূপ রাজা প্রজাপালন করিবেন এবং যথাকালে তাহাদের নিকট হইতে করগ্রহণ করিবেন ॥৮৪॥ যেরূপ বর্দ্ধিত বিস্ফোটককে ভাল করিয়া গালিয়া দিতে হয় সেইরূপ অভিযুক্ত প্রজারা অনল সদৃশ রাজার নিকট সুশাসিত হইয়া বর্ত্তমান থাকে ॥৮৫॥ যে দুষ্ট লোকেরা রাজার নিকট অল্পমাত্রও অন্যায় করে, সেই নির্ব্বোধ লোকেরা অনলে পতঙ্গের ন্যায় দগ্ধ হইয়া যায় ॥৮৬॥ কোষজ্ঞ বিশ্বস্ত ব্যক্তিকে নিযুক্ত করিয়া সর্ব্বদা ধনাগার পরিবর্দ্ধিত করিবেন এবং ত্রিবর্গ-বৃদ্ধির জন্য যথাকালে ইহার ব্যয়ও করিবেন ॥৮৭॥ যেমন দেবগণ কর্তৃক পীতাবশিষ্ট শারদীয় শশধরের কৃশতাও শোভন বলিয়া প্রতীয়মান হয় সেইরূপ ধর্ম্মের জন্য অর্থশূন্য নরপতির ধনক্ষয়ও শোভা পায় ॥৮৮॥ শাস্ত্রার্থের ইহাই নিশ্চয় যে বৃহস্পতিকেও বিশ্বাস করিবে না, যেরূপ ব্যবহার দেখিবে সেইরূপ বিশ্বাস করিবে ॥৮৯॥ অবিশ্বাসীর বিশ্বাসী হইবে ; বিশ্বাসীকে অতি বিশ্বাস করিবে না; যাহাকে বিশ্বাস করা যায় সেই ঐশ্বর্য্যশালী হয় ॥৯০॥ অনুজীবীগণের চিত্ত অনুক্ষণ কার্য্যের আকার ধারণ করে, রাজা যোগীর ন্যায় সমাহিত হইয়া তাহাদিগের চিত্ত সর্ব্বদা প্রত্যক্ষ করিবেন অর্থাৎ যে সকল কর্ম্মচারী রাজকার্য্যে অভিনিবিষ্ট থাকে রাজা প্রগাঢ় চিন্তা করিয়া তাহাদিগের অবস্থা বুঝিবেন ॥৯১॥ যাঁহার অনুজীবীগণ অনুগত এবং পরিতুষ্ট হইয়াছে, প্রজাগণ যাঁহার মধুর বাক্যে ও চরিত্রে অনুরক্ত হইয়াছে, এবং যিনি নিপুণ ও যাঁহার রাজতন্ত্র তাঁহাতে অতিমাত্র আসক্ত হইয়াছে—এইরূপ নরপতি চিরকাল উন্নতির সহিত বিরাজমান থাকেন ॥৯২॥ ইতি কামন্দকীয় নীতিসারে অনুজীবীর কার্য্য নামক পঞ্চম সর্গ ॥