कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 50, कुल 164 में से
संदर्भ में पढ़ेंষষ্ঠ সর্গ। কণ্টক-শোধন। রাজা ব্যবহার এবং শাস্ত্রে কুশল হইয়া নিপুণ অনুজীবিগণে পরিবেষ্টিত থাকিয়া রাজ্যের বহিরঙ্গ ও অভ্যন্তরাঙ্গের অবস্থা বিশেষভাবে চিন্তা করিবেন ॥১॥ নিজের শরীর—অভ্যন্তরাঙ্গ; এবং রাজ্য—বহিরঙ্গ। এই দুইটিতে পরস্পরের আশ্রয়-সম্বন্ধ থাকায় শরীর ও রাজ্য একই বল। হয় ॥২॥ রাষ্ট্র হইতেই সনন্ত [ সপ্তাঙ্গ ] রাজ্যাঙ্গের উৎপত্তি, অতএব সর্ব্ববিধযত্ন দ্বারা রাজা রাষ্ট্রের উন্নতি-সাধন করিবেন ॥৩॥ লোকপালনের নিমিত্তই শরীররক্ষা করিবেন, লোক-রক্ষা করাই রাজার ধর্ম্ম; এই ধর্ম্মরক্ষা করিবার উপায় একমাত্র শরীর ॥৪॥ ঋষিকল্প মহীপালগণ ধর্ম্মসঙ্গত হিংসা করিয়া থাকেন, অতএব [ রাজ। ] অসাধু পাপিষ্ঠদিগকে বধ করিয়া পাপে লিপ্ত হন না ॥৫॥ ধর্ম্মরক্ষাকারী রাজা ধর্ম্মানুসারে অর্থবৃদ্ধি করিবেন এবং যে সকল লোক প্রজাদিগের পীড়ন করেতিনি তাহাদের শাসন করিবেন ॥৬॥ আগমবেত্তা আর্য্যগণ যে কার্য্যের প্রশংসা করেন, তাহাই ধর্ম্ম; এবং যাহার নিন্দা করেন, তাহাই অধর্ম্ম ॥৭॥ রাজা কি ধর্ম্ম কি অধর্ম্ম তাহা জানিয়া বৃদ্ধানুশাসন মানিয়া উত্তমরূপে প্রজাগণের রক্ষা করিবেন এবং বিপক্ষের চর প্রভৃতির বধ করিবেন ॥৮॥ যে সকল পাপিষ্ঠ রাজবল্লভ (শ্যালক নর্ম্মসহচরপ্রভৃতি) একা একা অথবা দলবদ্ধ হইয়া রাজ্যের পীড়ন করে, সেই সকল লোক দুষ্ট বলিয়া কীর্ত্তিত হয় ॥৯॥ রাজা লোকের বিদ্বেষভাজন ঐরূপ দুষ্টদিগকে গোপনে বধ করিবেন, অথবা ঐ দুষ্টদিগের দোষ সাধারণে প্রকাশ করিয়া তাহাদিগকে বধ করিবেন ॥১০॥ রাজা নির্জ্জন স্থানে দেখা করিবার ছল করিয়া ঐ দুষ্টব্যক্তিকে আহ্বান করিবেন; এবং [ রাজার পরামর্শানুসারে ] কতকগুলি লোক অস্ত্র শস্ত্র গোপন করিয়া সঙ্কেত অনুসারে তাহার (দুষ্ট