कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 59, कुल 164 में से
संदर्भ में पढ़ें৪৮ কামন্দকীয় নীতিসার। জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রগলভতা, সত্যবাদিতা, ক্ষিপ্রকারিতা, অক্ষুদ্রতা (কৃপণতা-রাহিত্য), প্রশ্রয় (স্নেহ আদর), নিজের প্রাধান্য, দেশকালজ্ঞান, দৃঢ়তা, সকল প্রকার কষ্ট সহ্য করিবার ক্ষমতা, সকল বিষয়ে জ্ঞান-সম্পন্নতা, নিপুণতা, বল ও ঔদার্য্য, গূঢ়মন্ত্রতা, বৃথাকলহত্যাগিতা, বীরত্ব, ভক্তিজ্ঞত্ব (পরকৃত ভক্তি বুঝিবার ক্ষমতা), কৃতজ্ঞতা, শরণাগতের প্রতি বাৎসল্য, ক্রোধরাহিত্য, চাঞ্চল্যশূন্যতা, শাস্ত্রানুসারে স্বীয় কার্য্য সম্পাদন, কৃতিত্ব, দূরদর্শিতা, পরিশ্রমে অকাতরতা, বাগ্মিতা, ক্রূরপরিষৎ-শূন্যতা, প্রকৃতি- স্ফীততা (রাজ্যাঙ্গের পরিপূর্ণতা)—এইগুলি বিজীগীষু নরপতির গুণ বলিয়া কথিত হয় ॥৭-১১॥ রাজা সমস্ত গুণবিহীন হইয়াও যদি প্রতাপবান্ হন তাহা হইলে সেই প্রতাপান্বিত রাজা হইতে, সিংহ হইতে মৃগেরা যেমন ভয় পায়, শত্রুরা ও সেইরূপ ভীত হয় ॥১২॥ রাজা প্রতাপান্বিত হইলে বিশাল রাজলক্ষ্মীর অধিকারী হন, অতএব উদ্যম সহকারে আপন প্রতাপ জাহির করিবেন ॥১৩॥ একই বিষয়ে (উভয়ের) আগ্রহই শত্রুতার লক্ষণ; (পাশাপাশি জমীর সীমা লইয়া শত্রুতার লক্ষণ প্রকাশ পায়—ব্যাখ্যাকার); শত্রু বিজীগীষু-গুণসম্পন্ন হইলে সেই শত্রুই দারুণ শত্রু হয় ॥১৪॥ যে শত্রু লোভী, ক্রূর, অলস, মিথ্যাবাদী, অসাবধান, ভীরু, চঞ্চল, মূঢ় এবং সেনানীর অবমাননাকারী সেই শত্রুই অনায়াসে উচ্ছেদযোগ্য ॥১৫॥ বিজীগীষু রাজার সম্মুখবর্ত্তী রাজা বিজীগীষুর শত্রু; এই শত্রুর পরবর্ত্তী রাজা বিজীগীষুর মিত্র; এই মিত্র-রাজার পরবর্ত্তী-রাজা বিজীগীষুর শত্রুর মিত্র; এই রাজার পরবর্ত্তী রাজা বিজীগীষুর মিত্রের মিত্র; এই রাজার পরবর্ত্তী রাজা বিজীগীষুর মিত্রের শত্রুর যে মিত্র-রাজা তাহার মিত্র। এইরূপে একান্তরিত ভাবে শত্রু ও মিত্র বুঝিতে হইবে— সুতরাং শত্রুর মিত্রপক্ষই শত্রু এবং মিত্রের মিত্রপক্ষই মিত্র; এই নিয়মে রাজার স্বাভাবিক পর পর শত্রু ও মিত্র হইয়া থাকে ॥১৬॥ বিজীগীষু-নরপতির