कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 58, कुल 164 में से
संदर्भ में पढ़ें৮র্থ সর্গ ] মণ্ডলযোনি। ৪৭ জগৎ প্রবুদ্ধ হয়। (পাঠান্তরে—রাজা প্রমত্ত চিত্তে নিদ্রিত হইলে প্রজাগণ ভীত ত্রস্ত হয় এবং রাজসম্বন্ধীয় চিন্তা জগৎকে ব্যথিত করিয়া তোলে ) ৷৷৫৮৷৷ পূর্ব্বোক্ত নিয়মে প্রাচীন মুনিগণ রাজা ও রাজ্যের উত্তম লক্ষণ বলিয়া গিয়াছেন। অতএব নরপতি কথিত নীতিশাস্ত্রানুসারে রাজ্য পালন করিলে সাক্ষাৎ প্রজাপালক [ বিষ্ণু ] বলিয়া কল্পিত হন ৷৷৫৯৷৷ ইতি কামন্দকীয় নীতিসারে রাজপুত্ররক্ষণ ও আত্মরক্ষণ নামক সপ্তম সর্গ ৷৷ অষ্টম সর্গ। মণ্ডলযোনিঃ অমাত্য এবং মন্ত্রীগণের সহিত কোষদণ্ডযুক্ত হইয়া মণ্ডলাধিপতি দুর্গে অবস্থান করিয়া মণ্ডলের বিষয় সকল দিক চিন্তা করিবেন ৷৷১৷৷ রাজা বিশুদ্ধ মণ্ডলে অবস্থান করিলে রবীর ন্যায় শোভা পাইয়া থাকেন; আর মণ্ডল অশুদ্ধ হইলে রথচক্রের ন্যায় অবসন্ন হন অর্থাৎ চাকার ঘেরের কাঠ কমজোর হইলে যেমন উহা ভাঙ্গিয়া যায় সেইরূপ সপ্তাঙ্গ রাজ্য ঠিক ভাবে পরিচালিত না হইলে রাজা রাজ্য-পরিভ্রষ্ট হন ৷৷২৷৷ অখণ্ডমণ্ডল চন্দ্র যেমন সকল লোকের প্রীতিকর হয় সেইরূপ সম্পূর্ণ-মণ্ডল নরপতি লোকের আনন্দ- বর্দ্ধন করে ; অতএব জয়ৈষু-নরপতি সর্ব্বদা সম্পূর্ণ মণ্ডল হইবেন ৷৷৩৷৷ বিশেষজ্ঞগণ বলিয়া থাকেন যে বিজিগীষু ( বিজয়কামী ) নরপতির অমাত্য, রাষ্ট্র, দুর্গ, কোষ ও দণ্ড এই পাঁচটি প্রকৃতি অর্থাৎ রাজ্যের মূল বলিয়া কথিত হয় ৷৷৪৷৷ বৃহস্পতি বলেন যে পূর্ব্বকথিত পাঁচটি, ষষ্ঠ মিত্র এবং সপ্তম রাজা—এই সাতটির সমষ্টিই রাজ্যের প্রকৃতি ৷৷৫৷৷ যিনি প্রকৃতিসম্পন্ন, অত্যন্ত উৎসাহযুক্ত ও পরিশ্রমী এবং শত্রুভয়ের ইচ্ছাই যাহার স্বভাব এইরূপ গুণসম্পন্ন রাজা বিজিগীষু বলিয়া কথিত হয় ৷৷৬৷৷ কৌলিন্য, জ্ঞানবৃদ্ধের সেবা, উৎসাহ, দূর-লক্ষতা ( বড় নজর ), পরাভিপ্রায়