कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 57, कुल 164 में से
संदर्भ में पढ़ें৪৬ কামন্দকীয় নীতিসার। বলিয়া বিষ-মাখান খই নির্জ্জনে কাশীরাজাকে খাওয়াইয়া তাঁহার প্রধানা পত্নী তাঁহাকে হত্যা করিয়াছিল ॥৫২॥ পরন্তপ নামক সৌবীর-দেশের রাজার প্রধানা পত্নী তাঁহার কড়া কথায় রুষ্ট হইয়া বিষমাখান মেখলামণির আঘাতে স্বামীকে মারিয়া ফেলিয়াছিল। অবন্তিরাজ বৈরূপ্যকে (পাঠান্তরে— বৈরুণ্যকে) তাঁহার প্রধানা মহিষী সপত্নীদিগের মিথ্যা বাক্যে স্বামী কর্তৃক নিগৃহীত হইয়া নূপুরের বাহিরের অংশে বিষ মাখাইয়া ক্রীড়ার সময় ঐ নূপুরের আঘাতে স্বামীকে হত্যা করে এবং অযোধ্যার রাজা জারুষের প্রধান মহিষী স্বামী অন্য স্ত্রীতে আসক্ত হওয়ায় রুষ্ট হইয়া সম্ভোগের পর প্রসাধনকালে বিষ মাখানা আরশি হঠাৎ পড়িয়া যাওয়ার ছলে রাজাকে তাহার আঘাতে মারিয়া ফেলে ॥৫৩॥ বৃষ্ণিবংশীয় বিদূরথ (বিডূরথ—পাঠান্তর) পত্নীর ধন বেশ্যার সহিত ভোগ করায় ঐ স্ত্রী বেণীর মধ্যে অস্ত্র গোপনে রাখিয়া স্বগৃহে নিদ্রিত স্বামীকে ঐ অস্ত্র দ্বারা হত্যা করে। অতএব স্ত্রী সম্বন্ধে অত্যন্ত বিশ্বাস প্রভৃতি উল্লিখিত ব্যাপার সমুদয় পরিত্যাগ করিবে। আর বিষপ্রয়োগাদি ব্যাপার এক মাত্র শত্রুতেই প্রয়োগ করিবে ॥৫৪॥ অত্যন্ত বিশ্বস্ত পুরুষগণ দ্বারা যাঁহার পত্নীরা সুরক্ষিত হয় তাঁহার সমুদায় ভোগের সহিত ইহলোক ও পরলোক করতলগত হইয়া থাকে ॥৫৫॥ নরপতি ধর্ম্মরক্ষার জন্য বাজীকরণ ঔষধ ব্যবহার করিয়া সর্ব্বদা প্রতিদিন প্রত্যেক পত্নীতে যথাক্রমে গমন করিবেন ॥৫৬॥ দিবার অবসানে কর্ত্তব্য কার্য্যের প্রত্যেক বিভাগগুলি দেখিয়া লোকজন বিদায় দিয়া বিশ্বস্ত অন্তর্ব্বংশিক সৈন্য দ্বারা সুরক্ষিতভাবে অস্ত্র শস্ত্র পরিত্যাগ পূর্ব্বক প্রমদাগণের সহিত দিবার অবসানে অনাসক্তভাবে নিদ্রা যাইবেন ॥৫৭॥ নরপতি নিরন্তর নীতি অনুসরণ পূর্ব্বক জাগরূক থাকিলে এই পৃথিবীতে প্রজাসকল বিপদশূন্য হইয়া সুখে নিদ্রা যায়। আর নরনাথ প্রমত্তচিত্তে নিদ্রিত থাকিলে অর্থাৎ নীতি ত্যাগ করিয়া অনবহিত-চিত্ত হইলে প্রজারা ভীত ও ত্রস্ত হইয়া পড়ে এবং নরপতি জাগরূক হইলে