भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 64, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 64

৮শ সর্গ ] মণ্ডলচরিত। ৫৩ নীতিজ্ঞগণ শত্রুকে সর্ব্বদা উভয়দিকে পীড়িত করিবেন, ইহাতে রিপুর উচ্ছেদ হয় অথবা ঐ শত্রু বশবৰ্ত্তী হইয়া থাকে ॥৫০॥ স,ধারণ কারণে মিত্ৰতাকারী এবং সামান্য কারণে মিত্রত,ভঙ্গকারী, ইহাকেই সামান্য কহে। সামান্য-মিত্রকে সর্ব্বপ্রকার উপায় অবলম্বন করিয়া আত্মসাৎ করিবে অর্থাৎ মিত্র করিয়াই রাখিবে—মিত্রতাভঙ্গ করিতে দিবে না; এইরূপ মিত্র দ্বারা শত্রুকে উচ্ছিন্ন করিবে; তাহা হইলে শত্রুগণ অনায়াসেই উচ্ছেদ যোগ্য হয় ॥৫১॥ কারণ দ্বারাই মিত্র এবং শত্রু হয়। যে কারণে শত্রু হয় সেই কারণ পরিত্যাগ করিবে ॥৫২॥ রাজা প্রধানতঃ সকল স্থানেই সকল প্রজার সহিত মেলা মেশা করিবেন। তাহাদের সহিত মিলিত হইলে সম্পত্তি সর্ব্বাঙ্গীন ভোগ হয়। (পাঠান্তরে—রাজা শত্রু এবং মিত্রের রাজ্যের সকল লোককে অনুরক্ত করিবেন এবং ঐ প্রজাগণকে নিজ রাজ্যে সংস্থাপন করিলে সর্ব্বপ্রকার শ্রীলাভ হয়) ॥৫৩॥ বিজিগীষু নরপতি দূরবর্ত্তী অর্থাৎ স্বীয় মণ্ডলের বাহিরের মাণ্ডলিক-রাজাগণ এবং অন্যান্য অনুচ্ছেদ্য দুর্গবাসী-রাজাগণ ইহাদিগকে মিত্র করিবেন, তাহা হইলে ইহাদিগের সহিত বিশেষ বন্ধুতা-সূত্রে আবদ্ধ রাজারা বিজিগীষুর মণ্ডলের সাধন করিবে অর্থাৎ সহায়ক হইবে ॥৫৪॥ মধ্যম জয় করিবার ইচ্ছায় অভিযানে উন্মুখ হইলে বিজিগীষু শত্রুর সহিত মিলিত হইয়া (অর্থাৎ সন্ধি করিয়া) এক হইয়া থাকিবেন; তাহা হইলে মধ্যম আপনাকে অসক্ত দেখিয়া বিজিগীষুর সহিত সন্ধি করিবেন ॥৫৫॥ উদাসীন অভিযান করিলে সমস্ত মাণ্ডলিকগণ (অর্থাৎ অরি, বিজিগীষু ও মধ্যম) পরস্পর সঙ্ঘবদ্ধ হইয়া (সন্ধি করিয়া মিলিত হইয়া) থাকিবেন কিন্তু পরস্পর মিলিত হইয়া না থাকিতে পারিলে উদাসীনের নিকট পরাজিত হইবে ॥৫৫। ক *। প্রবল বিপদ উপস্থিত হইলে স্বার্থসিদ্ধির জন্য মিলিতভাবে অবস্থান করিবেন। সঙ্ঘধর্ম্ম অর্থাৎ মিলিতভাবে থাকাই সম্পূর্ণ-আপদ নিবারণের উপায়। ৫৫ খ *॥

  • ৫৫ ক ও খ এই দুইটি শ্লোক টুভাঙ্কুরের সংস্করণে অতিরিক্ত (৫৬—৫৭ সংখ্যা)।