कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 84, कुल 164 में से
संदर्भ में पढ़ें১১শ সর্গ] যান, আসন, দ্বৈধীভাব ও সংশ্রয় বিকল্প। ৭৩ দৃষ্টান্ত রাম ও সুগ্রীব *॥ যুদ্ধে জয়লাভ নিশ্চয়ই করিব, এইরূপ প্রতিজ্ঞা করিয়া অল্প সৈন্য লইয়া শত্রু জয়ের জন্য মিলিত ভাবে যে গমন, তাহাকেও সম্ভূয়-যান বলে ॥(১)॥ একজনের বিরুদ্ধে যাত্রা করিয়া পথি মধ্যে কোনও কারণে তাহাকে ত্যাগ করিয়া অন্যের প্রতি যে অভিযান, তাহাকে প্রসঙ্গযান কহে; ইহার দৃষ্টান্ত মহাভারতে মদ্ররাজ শল্য ॥৮॥ শত্রুর প্রতি অভিযান করিয়াছে এবং শত্রুও প্রায় কায়দা হইয়া আসিয়াছে, এমন অবস্থায় শত্রুর বলবান্ মিত্র ঐ শত্রুর সাহায্যের জন্য উপস্থিত তখন পরাজিত প্রায় শত্রুকে উপেক্ষা করিয়া তাহার সাহায্যকারী মিত্রের প্রতি যে অভিযান, তাহাকে উপেক্ষাযান কহে ॥৯॥ [ইহার উদাহরণ] অর্জ্জুনের সহিত নিবাত- কবচের যুদ্ধের সময় কালকেয় নামক হিরণ্যপুরবাসী অসুরগণ নিবাত-কবচের সাহায্যে উপস্থিত হইলে অর্জ্জুন উপেক্ষাযান অবলম্বন পূর্ব্বক নিবাত-কবচকে পরিত্যাগ করিয়া প্রথমে হিরণ্যপুরবাসীদিগকে বিনাশ করেন ॥১০॥ স্ত্রীতে আসক্তি, মদ্যপান, মৃগয়া ও পাশাখেলা—এই চারি প্রকার মানুষের কামজ-ব্যসন (২) এবং বহুপ্রকার দৈব উপদ্রব, এই একপ্রকার দৈবব্যসন; এই পাঁচপ্রকার ব্যসন কথিত আছে। এই পাঁচপ্রকার ব্যসনে যে ব্যক্তি আসক্ত, তাহার বিরুদ্ধে অভিযান কর্ত্তব্য ॥১১॥ অরি এবং বিজিগীষু পরস্পরের সামর্থ্য সমান হওয়ায় কেহই কাহাকে জয় করিতে পারে না; তখন উভয়ের কাল-প্রতীক্ষায় যুদ্ধের যে নিবৃত্তি তাহার নাম আসন। এই আসন পাঁচপ্রকার বলিয়া কথিত ॥১২॥ পরস্পর পরস্পরকে আক্রমণ করিয়া যে আসন গ্রহণ তাহার নাম বিগৃহ্যাসন। শত্রুর
- এই অংশ পুনরুক্ত। ইহা কলিকাতা সংস্করণে নাই এবং ট্রাভাঙ্কর সংস্করণে জয়মঙ্গলা ব্যাখ্যাকার ধরেন নাই। (১) ইহা কলিকাতা সংস্করণে আছে, কিন্তু জয়মঙ্গলা ব্যাখ্যাকার ইহা ধরেন নাই। (২) মানুষব্যসন দ্বিবিধ— কামজ ও কোপজ। বাক্পারুষ্য, দণ্ডপারুষ্য ও অর্থদূষণ এই তিন প্রকার কোপজব্যসন