कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 85, कुल 164 में से
संदर्भ में पढ़ें৭৪ কামন্দকীয় নীতিসার। সহিত [কিছুকাল] যুদ্ধ করিয়া যে আসন গ্রহণ তাহাও বিগৃহ্যাসন ॥১৩॥ যখন শত্রু দুর্গে আশ্রয় লইয়াছে এবং তাহাকে আয়ত্ত করিতে পারা যাইতেছে না তখন ইহার আসার (সুহৃদবল) ও বীবধ (রসদ) নষ্ট করিয়া শত্রুর সহিত যুদ্ধার্থে অবস্থান করিবে ॥১৪॥ রসদের যোগান ও মিত্র-সাহায্য বন্ধ হওয়ায়, দুর্গস্থিত যবসৈন্ধব প্রভৃতি খাদ্য ফুরাইয়া যাওয়ায় এবং প্রকৃতি- বর্গ বিরক্ত হওয়ায় ঐ [দুর্গাবরুদ্ধ] শত্রু কালক্রমে বশীভূত হইয়া পড়ে ॥১৫॥ অরি এবং বিজিগীষু পরস্পর যুদ্ধ করিয়া হীনবল হইলে তখন তাহাদের যে সন্ধিপূৰ্ব্বক অবস্থান, তাহার নাম সন্ধান্নাসন ॥১৬॥ ইহার দৃষ্টান্ত শত্রুতায় দুৰ্দ্ধর্ষ রাবণ ও নিবাতকবচের যুদ্ধে ব্রহ্মার মধ্যস্থতায় ইহারা সন্ধি করিয়া অবস্থান করিয়াছিল ॥১৭॥ উদাসীন এবং মধ্যম পরস্পরে তুল্যবল আশঙ্কা করিয়া উভয়ের সন্ধিপূৰ্ব্বক যে অবস্থান, তাহাকে সম্ভূয়াসন কহে ॥১৮ উদাসীন এবং মধ্যম উভয়ে মিলিত হইয়া উভয়ের বিনাশকামনাকারী অথচ উভয় অপেক্ষায় অধিক সম্পত্তিশালী যে উভয়ের সাধারণ শত্রু তাহার বিরুদ্ধে প্রতিব্যূহ অর্থাৎ মিলিত-বলবিন্যাস করিবে ॥১৯॥ প্রসঙ্গক্রমে কোন্ শত্রুর প্রতি অভিযানের ইচ্ছায় বহির্গত হইয়া [কোন কারণে] অন্যত্র যে আসন-গ্রহণ, তাহাকে আসনজ্ঞ-ব্যক্তিগণ প্রসঙ্গাসন বলেন ॥২০॥ বলবান্ শত্রুকে উপেক্ষা করিয়া যে অবস্থান, তাহাকে উপেক্ষাসন কহে; যেমন কৃষ্ণ সত্যভামার তুষ্টির জন্য নন্দনকানন হইতে পারিজাত বৃক্ষ বলপূর্ব্বক গ্রহণ করিলে ইন্দ্র তাহাতে উপেক্ষা করিয়াছিলেন ॥২১॥ কোন কারণ বশতঃ অন্য কর্তৃক উপেক্ষিত হইয়া উপেক্ষিত ব্যক্তির যে আসন-গ্রহণ, তাহাকে উপেক্ষাসন বলে; ইহার দৃষ্টান্ত— রুক্মি-রাজা (অর্থাৎ কুরূপাণ্ডব যুদ্ধের সময় রুক্মী এক অক্ষৌহিণী সৈন্য লইয়া ক্রথকৈশিক [বিদর্ভ] দেশস্থ ক্ষত্রিয়গণের বিরুদ্ধে যুদ্ধ করিতে ভীত হইয়া কুরু ও পাণ্ডব প্রত্যেকের নিকট উপস্থিত হইয়া জানাইয়াছিলেন যে তাহারা যদি ভীত হইয়া থাকেন তাহা হইলে তিনি সাহায্য করিতে প্রস্তুত, তখন তাঁহাদের প্রত্যেকের নিকট উপেক্ষিত হইয়া রুক্মী আসন-গ্রহণ করিয়াছিলেন) ॥২২॥