भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 86, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 86

১১শ সর্গ ] যান, আসন, দ্বৈধীভাব ও সংশ্রয়-বিকল্প। ৭৫ [ এক্ষণে দ্বৈধীভাব বলা হইতেছে ] কাকের দৃষ্টি কোন্দিকে থাকে উহা যেমন লক্ষ্য করা যায় না সেইরূপ অলক্ষিতভাবে দুইজন বলবান্ শত্রুর মধ্যে কেবল বাক্যেই আত্ম-সমর্পণ করিয়া ( অর্থাৎ আমার রাজ্য ও আমি ইহা ত আপনারই এইরূপ বলিয়া ) উহাদের বুদ্ধির অগোচরে দ্বৈধভাব অবলম্বন পূর্ব্বক উভয়কে আশ্রয় করিয়া বর্তমান থাকিবে। [ ইহা স্বতন্ত্র দ্বৈধীভাব ] ॥২৩॥ উভয় শত্রুই আক্রমণ করিলে যত্নপূর্ব্বক আত্মরক্ষা করিবে এবং নিকটবর্ত্তী বলবান্ শত্রুর সেবা করিবে। [ এই পাঠ সঙ্গত বোধ হয় না ]। (পাঠান্তরে—উভয় শত্রুর অত্যন্ত নিকটে পড়িয়া সযত্নে আত্মরক্ষা করিবে এবং উভয় শত্রুই আক্রমণ করিলে উভয়ের মধ্যে যে বলবান্ তাহারই সেবা—আশ্রয় গ্রহণ—করিবে ) ॥২৪॥ যখন আক্রমণকারী উভয় শত্রু পরস্পরের মধ্যে সন্ধিসূত্রে আবদ্ধ থাকায় আক্রান্ত ব্যক্তির সহিত সন্ধি করিতে অনিচ্ছুক হয় তখন ঐ আক্রান্ত ব্যক্তি উহাদের শত্রুর নিকট যাইবে অথবা অধিক বলশালী ব্যক্তির আশ্রয় লইবে। [ এই দুইটি শ্লোকে পরতন্ত্র দ্বৈধীভাব প্রকাশিত হইল ] ॥২৫॥ স্বতন্ত্র এবং পরতন্ত্র এই উভয় ভেদে দ্বৈধীভাব দুই প্রকার কথিত হইয়াছে। স্বতন্ত্র দ্বৈধীভাব বলা হইয়াছে। উভয়- বেতনকে পরতন্ত্র কহে অর্থাৎ যে ব্যক্তি উভয়ের নিকট হইতে সাহায্যপ্রার্থী সেই ব্যক্তি উভয়-বেতন ॥২৬॥ [আটটি শ্লোকে সংশ্রয়ের—একমাত্রের আশ্রয় গ্রহণের—কথা।] বলবান্ শত্রু উচ্ছেদ করিলে এবং তাহার প্রতিকারের কোন উপায় না থাকিলে নিজবংশীয় সত্যবাদী সজ্জন এবং অতিশয় বলবানের আশ্রয় গ্রহণ করিবে ॥২৭॥ যে ব্যক্তি পরের আশ্রয় গ্রহণ করে, তাহার নাম সংশ্রয়ী। আশ্রয়-দানকারী ব্যক্তিকে দেখিবার জন্য উপাসনা করিবে, সর্ব্বদা তাঁহার ভাবে ভাবিত হইবে, তাঁহার কার্য্যের অনুকরণ করিবে ও তাঁহার কার্য্যে প্রশ্রয় দিবে, এইগুলি সংশ্রয়ী ব্যক্তির বৃত্তি ॥২৮॥ *

  • এই ২৮ শ্লোকটি কলিকাতা সংস্করণে ২১ শ্লোক। ২১—৩০ পর্য্যন্ত শ্লোক কলি- কাতার সংস্করণে নাই। ৩০ শ্লোকে ট্রাভাঙ্কুর সংস্করণে একাদশ সর্গ শেষ হইয়াছে