कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 91, कुल 164 में से
संदर्भ में पढ़ें৮০ । কামন্দকীয় নীতিসার । থাকেন ॥২৩॥ যে কার্য্য হিতজনক এবং কখনও নিন্দাস্পদ হইবে না তাহা প্রথমে ভাল বলিয়া বোধ না হইলেও করিবে ॥২৪॥ ফললাভের জন্য সর্ব্বদাই বুদ্ধি পূর্ব্বক আরম্ভ করা শ্রেয়স্কর। কদাচিৎ সিংহ-বৃত্তি (হঠকারিতা) অবলম্বন করিলেও সুফল দেখা যায়, ইহা কেবল সেই স্থলেই হয় যেখানে একমাত্র কল্যাণই তাহার মিত্র হইয়া দাঁড়াইয়াছে ॥২৫॥ সহসা অভিযান করিয়া দুষ্টগণের (বুদ্ধিমান্ শত্রুগণের) নিকট হইতে সম্পল্লাভ করা দুঃসাধ্য কিন্তু উপায় অবলম্বন করিলে মত্তহস্তীর মাথায়ও পা দেওয়া যায় ॥২৬॥ নীতিজ্ঞ- বিদ্বানের নিকট কোন স্থানে কোন বস্তুই অসাধ্য নাই। দেখা যায় অভেদ্য লোহাও উপায় দ্বারা গলিয়া যায় ॥২৭॥ বৃহৎ লৌহপিণ্ড বহনকালে কাটিতে পারে না কিন্তু অতি অল্প লৌহও ধারাল হইলে ইচ্ছামত ফল দেয়। ইহার তাৎপর্য্য এই যে বলবান্ ব্যক্তি উপায় বিহীন হইলে কোন কার্য্য করিতে পারে না, অথচ দুর্ব্বল ব্যক্তিও উপায় অবলম্বন করিয়া মহৎ কার্য্য সাধন করিতে পারে ॥২৮॥ জল আগুনকে নিবাইয়া ফেলে ইহাই লোক প্রসিদ্ধ, কিন্তু উপায় অবলম্বন করিলে আগুনও জলকে শুকাইয়া ফেলে ॥২৯॥ * উপায় দ্বারা অজ্ঞাত বিষয়ের জ্ঞান হইয়া থাকে, বিজ্ঞাত বস্তুর নিশ্চয় হইয়া থাকে, কোন বিষয়ের দ্বৈধভাব ঘটিলে সন্দেহের ছেদন হইয়া থাকে এবং উহার শেষ পর্য্যন্ত দর্শন হইয়া থাকে। ফলতঃ দেশান্তরীয় ও কালান্তরীয় ব্যাপার অপ্রত্যক্ষ বিষয়, উহা মন্ত্রিগণের সহিত মন্ত্রণা করিয়া বুঝিতে হয় ; মন্ত্রীর অবগত বিষয়ের তত্ত্বাভাস বুদ্ধি দ্বারা মন্ত্রণায় স্থির হয় ; কাহার বিরুদ্ধে যাওয়া উচিত বা অনুচিত এই সন্দেহ মন্ত্রণার দ্বারাই নিরাকৃত হয় ; এবং সন্ধি ও বিগ্রহ উভয়ের মধ্যে সন্ধিই যে শ্রেষ্ঠ তাহা মন্ত্রণায় বুঝাইয়া দেয়, ইহাই শেষ উপলব্ধি। এই চারিটি মন্ত্রণাসাধ্য ॥৩০॥ বিচক্ষণ পণ্ডিত- দিগের শাসনে থাকিয়া কাহারও অবমাননা করিবে না এবং সদুপদেশযুক্ত বাক্য গ্রহণ করিবার ইচ্ছায় (ছোট বড় বিচার না করিয়া) সকলেরই কথা শুনিবে ॥৩১॥ যে রাজা মদমত্ত ও কর্তব্য-বিমূঢ় হইয়া মন্ত্রীর কথা না