कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)
Kamandakiya Nitisara with Hindi Commentary
आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा
पृष्ठ 96, कुल 164 में से
संदर्भ में पढ़ें১৩শ সর্গ ] দূতপ্রচার। ৮৫ দুর্গে এবং সভায় শত্রুর অনুমতি ব্যতিরেকে প্রবেশ করিবে না; কার্য্যসিদ্ধির জন্য কাল-প্রতীক্ষা করিবে এবং শত্রুর অনুমতি লইয়া প্রত্যাগমন করিবে ॥৬॥ শত্রুরাজ্যের সারবত্তা, দুর্গ, দুর্গের বিষম স্থান, অন্তঃকোপাদি ছিদ্র, ধনবল, মিত্রবল ও সৈন্যবল জানিবে ॥৭॥ প্রাণবধের নিমিত্ত খড়্গ উত্তোলিত হইয়াছে দেখিয়াও প্রভুর বার্তা যাহা বলা হইয়াছে তাহাই বলিবে এবং শত্রু- নরপতির মুখের আকার প্রকার দেখিয়া তাহার অনুরাগ বিরাগ বুঝিয়া লইবে ॥৮॥ গালাগালি দিলেও সহ্য করিবে; নিজের কাম ক্রোধ ত্যাগ করিবে। কাহারও সহিত একত্র শয়ন করিবে না (কারণ পাছে নিদ্রাবস্থায় গুপ্তকথা বাহির হইয়া যায়); শত্রুর অভিপ্রায় অবগত হইবে ॥৯॥ * ॥ বিপক্ষরাজার প্রতি তাহার প্রজাবর্গের কিরূপ অনুরাগ ও বিরাগ আছে তাহা জানিবে। †। শত্রুর অলক্ষিতভাবে নিজের কর্তব্য কাজ হাসিল করিবার জন্য ক্রুদ্ধ লোভী ভীত বা অবমানিত ব্যক্তিদিগকে হস্তগত করিয়া রহস্যভেদ করিয়া লইবে ॥১০॥ বধ্যমান (পাঠান্তরে—জিজ্ঞাসিত) হইয়াও নিজের প্রভুর প্রকৃতিবর্গের ক্ষুদ্রতা বলিবে না এবং বিনয় সহকারে [ শত্রু রাজাকে ] বলিবে যে “আপনি চারচক্ষুবলে সমস্তই ত জানেন” ॥১১॥ উভয়পক্ষের অর্থাৎ স্বপক্ষ বিপক্ষের উত্তমবংশ, দিগন্তবিশ্রান্ত নাম, প্রচুর ধনসম্পত্তি ও অতিমহৎ কৰ্ম্ম এই চারি প্রকার বিষয়ের কীর্ত্তন করিয়া [ শত্রু রাজার ] স্তব করিবে ॥১২॥ বিদ্যা এবং শিল্প শিক্ষা দিবার ছলে উভয় পক্ষের বেতনে থাকিয়া নিজের কর্ত্তব্য বুঝিবে ও বিপক্ষ রাজার বিরুদ্ধ চেষ্টাও অবগত হইবে ॥১৩॥ (শত্রুর চালচলন বুঝিবার জন্য) তপস্বীর বেশ ধরিয়া অনুচরবর্গের সহিত শাস্ত্র ও বিজ্ঞান শিখিবার ছলে তীর্থ আশ্রম ও দেবতাস্থানে বিচরণ করিবে ॥১৪॥ ভেদ্যোগ্য ব্যক্তিগণের প্রতি নিজ স্বামীর প্রতাপ, কুল, ঐশ্বর্য্য, ত্যাগ, উৎসাহ সম্পৎ,
- এই শ্লোকটি কলিকাতা সংস্করণের ১৫ শ্লোক। † এই অংশটি কলিকাতা সংস্করণে ৮ম শ্লোকের শেষাংশ।