रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 162, कुल 520 में से
संदर्भ में पढ़ेंঅনবরতনিপতদ্-বাষ্পসলিলেন অনবরতং গলন্ নিপতত্ যত্ বাষ্পসলিলং তেন হেতৌ তৃতীয়া। রতিসনাথং রতিসহিতং কামদেবমিত্যর্থঃ। রতিন্যপদেশেন রতিচ্ছলেন। অকারণে ন কারণম্ অকারণম্ তস্মিন্, অত্র অভাবার্থে নঞ্। অন্যথাসম্ভাবিনি অন্যথা অন্যপ্রকারৈণ সম্ভাবয়সি কল্পয়সি যা সা ইতি সুপ্সুপান্তৌ ণিনিঃ। ( সুসঙ্গতার প্রবেশ ) Beng. Trans. সুসঙ্গত!—এই ত কদলীগৃহ, তবে ইহাতে প্রবেশ করি। (প্রবেশা- ভিনয় করিয়া অবলোকনপূর্ব্বক সবিস্ময়ে ) এই যে আমার প্রিয়সখী সাগরিকা! কিন্তু সে যেন কি এক গুরু অনুরাগতরে আকৃষ্টচিত্ত হইয়া কিছু একটি অঙ্কন করিতেছে, সেজন্য আমাকে দেখিতে পাইতেছে না। যাই হোক, আমি তাহার দৃষ্টিপথ পরিত্যাগ করিয়া সে কি অঙ্কন করিতেছে দেখি। ( আস্তে আস্তে তাহার পশ্চাতে যাইয়া আনন্দের সহিত ) এ কি, এ যে মহারাজের প্রতিমূর্ত্তি অঙ্কন করিয়াছে! সাধু, সাগরিকে, সাধু! অথবা রাজহংসী