रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 186, कुल 520 में से
संदर्भ में पढ़ेंদ্বিতীয়োঽঙ্কঃ 141 যেরূপ কামদেবকে অঙ্কিত করিয়াছ, আমিও সেইরূপ রতিদেবীকে অঙ্কিত করিয়াছি। অতএব, হে অন্যথা আশঙ্কাকারিণি! তোমার এইরূপ আলাপ করিবার কি প্রয়োজন? সকল বৃত্তান্ত খুলিয়া বল।' ভো বয়স্য, এই ব্যাপারটা কি? রাজা—বয়স্য, আমার মনে হইতেছে কোনও কামিনী অনুরাগবশতঃ নিজের হৃদয়- বল্লভকে (চিত্রে) অঙ্কিত করিয়া কামদেব বলিয়া ছলপূর্ব্বক সখীর সম্মুখে গোপন করিয়া- ছিল। তার পর সখীও চিনিতে পারিয়া চতুরতার সহিত সেই (চিত্রে) রতিচ্ছলে সেই স্ত্রীলোকটিকে অঙ্কিত করিয়া প্রদর্শিত করিয়াছে। বিদূষক—(তুড়ি দিয়া) বয়স্য, ঠিক, ইহা যুক্তিযুক্ত বটে! রাজা—বয়স্য, চুপ কর! আবার আলাপ করিতেছে। শোনা যাক। (উভয়ে শুনিতে লাগিলেন) বিদূষক—ভো! ও আবার এইরূপ বলিতেছে—'সখি, লজ্জা করিও না। এইরূপ কন্যারত্নের অবশ্য এইরূপ বরে অভিলাষ হওয়াই উচিত'। রাজা—(নিশ্চয় ইহার) কোন যুক্তি আছে। বিদূষক—বয়স্য, পাণ্ডিত্যের গর্ব্ব করিবেন না। আমি ইহার মুখ হইতে সমস্ত শুনিয়া (আপনাকে) ব্যাখ্যা করিয়া (বুঝাইয়া) দিব। এই যে কন্যাকে অঙ্কিত করা হইয়াছে সে (যথার্থই) দর্শন-যোগ্যা! রাজা—যদি তাহাই হয়, তবে মন দিয়া শোনা যাক। এখানে আমাদের কৌতূহলের অবকাশ আছে। (উভয়ে শুনিতে লাগিলেন) বসন্তক—বয়স্য, সে যাহা বলিল আপনি তাহা শুনিয়াছেন—'সখি, এইজন্যই আমার অধিকতর সন্তাপ বৃদ্ধি পাইতেছে। সখি, এই নলিনীপত্র ও মৃণালবলয়গুলি অপসারিত কর। কি জন্য অকারণে নিজেকে (এত) কষ্ট দিতেছ'? রাজা—বয়স্য, আমি কেবল শুনি নাই, (ইহার) অভিপ্রায়ও বুঝিয়াছি। বসন্তক—বয়স্য, এখনও পর্য্যন্ত এই দাসীপুত্রী সারিকা অস্পষ্ট ভাবে (কুরকুর করিয়া) আবার কি বলিতেছে। অতএব, সেই সকল শুনিয়া ব্যাখ্যা করিব। Eng. Trans. Vasantaka. (She) says that let something be given to this Bráhmaṇa to eat. King. Everything is transformed to an eatable to a glutton. Come, say truly what does the Sáriká utter ?