रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 402, कुल 520 में से
संदर्भ में पढ़ेंBeng. Trans.—বাভ্রব্য—অমাত্য, সাদৃশ্য রহিয়াছে। আমি কি বসন্তককে ইহার প্রাপ্তি কিরূপে হইল জিজ্ঞাসা করিব? বসুভূতি—বাভ্রব্য, না তাহা করিও না; এই মহান্ রাজবংশে বহুরত্ন রহিয়াছে, সুতরাং অলঙ্কারের সাদৃশ্য দুর্লভ নহে। বিদূষক—এই যে মহারাজ, আপনি অগ্রসর হউন। বসুভূতি—( অগ্রসর হইয়া ) মহারাজের জয় হউক! রাজা—( উঠিয়া ) অভিবাদন করিতেছি। বসু—মহারাজ, শ্রেষ্ঠতা লাভ করুন। রাজা—মাননীয় মন্ত্রিবরের জন্য আসন আন। বিদূষক—( আসন লইয়া ) এই যে আসন। অমাত্য উপবেশন করুন। ( বসুভূতির উপবেশন ) বাভ্রব্য—মহারাজ! বাভ্রব্য প্রণাম করিতেছে। রাজা—( পৃষ্ঠে হস্ত দিয়া ) বাভ্রব্য, এইখানে উপবেশন করুন। বিদূষক—অমাত্য, এই যে দেবী বাসবদত্তা প্রণাম করিতেছেন। বাসবদত্তা—আর্য্য, প্রণাম করিতেছি। বসুভূতি—আয়ুষ্মতি! বৎসরাজসদৃশ পুত্র লাভ করুন। বাভ্রব্য—দেবি! বাভ্রব্য ( আপনাকে ) প্রণাম করিতেছে। ( সকলের উপবেশন ) রাজা—আর্য্য, বসুভূতে! মাননীয় সিংহলেশ্বরের কুশল ত? বসুভূতে—( ঊর্দ্ধে অবলোকন করতঃ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া ) মহারাজ, জানি না, আমি মন্দভাগ্য কি উত্তর করিব! ( অধোমুখে অবস্থান ) বাসবদত্তা—( সবিষাদে আত্মগত ) হা ধিক্, না জানি বসুভূতি এখন কি বলিবেন! রাজা—বসুভূতে, বলুন, আমাকে এরূপ উৎকণ্ঠিত করিতেছেন কেন? বাভ্রব্য—( জনাস্তিকে কিছুক্ষণ থাকিয়া ) যাহা বলিবার এখনই বলিয়া ফেলুন? বসুভূতি—( সাশ্রুনেত্রে ) মহারাজ! বলিতে পারা যাইতেছে না; তথাপি মন্দ- ভাগ্য আমি বলিব। সিংহলেশ্বরের রত্নাবলী নামে যে আয়ুষ্মতী কন্যা ছিলেন, সিদ্ধেরা আদেশ করিয়াছিলেন—যিনি তাঁহার পাণিগ্রহণ করিতে পারিবেন তিনিই সাৰ্ব্বভৌম রাজা হইবেন।—