भारतकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 14, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 14

১ম সর্গ ] ইন্দ্রিয় বিজয়। ৩ প্রভাবে শত্রুদিগের নগর জয় করিয়া থাকেন, সেই বিক্রমশালী বিপক্ষবিজয়ী রাজাকে প্রজাকুল প্রজাপতি ব্রহ্মার ন্যায় বিবেচনা করিবে। ফলতঃ বিধাতা যেমন প্রজাবর্গের সৃষ্টি করিয়া ধর্মানুসারে তাহাদের পালন করেন, সেইরূপ রাজাও প্রজাগণের দৃষ্টিতে দ্বিতীয় প্রজাপতির তুল্য লক্ষিত হন ॥১১॥ রক্ষাকার্য্য রাজার আয়ত্তাধীন। বার্ত্তা (কৃষি প্রভৃতি) রক্ষাকেই অবলম্বন করিয়া বর্ত্তমান থাকে। এই বার্ত্তার বিচ্ছেদ ঘটিলে প্রজা গণ শ্বাস প্রশ্বাস ফেলে বটে কিন্তু জীবিত থাকে না অর্থাৎ বহুবিধ চেষ্টা করিয়াও রক্ষা পায় না। ১১ক॥ পর্য্যন্য অর্থাৎ বর্ষণকারী মেঘের ন্যায় রাজা প্রাণিবর্গের প্রাণধারণের একমাত্র সহায়। পর্য্যন্য বিকল হইলেও লোক বাঁচে কিন্তু রাজা না থাকিলে প্রজা বাঁচে না ॥১১খ॥* রাজা সম্যকরূপে প্রজাদিগকে রক্ষা করিয়া থাকেন। সেই প্রজাকুল রক্ষাগুণে বশীভূত ও কৃতজ্ঞ হইয়া ভূমিপতিকে করদানে এবং অকৃত্রিম কৃতজ্ঞতাসূচক সম্মানদানে বর্দ্ধিত করিয়া থাকে। এই রক্ষণ ও বর্দ্ধনের মধ্যে বর্দ্ধন অপেক্ষা রক্ষণকার্য্য অধিকতর মঙ্গলজনক। কারণ, রক্ষার অভাব হইলে অর্থাৎ রাজা প্রজারক্ষা না করিলে সদ্বস্তুও অসদ্বস্তু হইয়া থাকে, মঙ্গলও অমঙ্গলরূপে পরিণত হয়, ফলতঃ বিদ্যমান বস্তুও রক্ষণাভাবেন বিনষ্ট হইয়া যায় ॥১২॥ ন্যায়পরায়ণ রাজা নীতিকার্য্যে প্রবৃত্ত হইয়া আপনাকে এবং প্রজা- দিগকেও ধর্ম্মার্থকাম এই ত্রিবর্গদ্বারা সংযোজিত করিয়া থাকেন অর্থাৎ নীতিপরায়ণ রাজাই ত্রিবর্গসাধন করিতে সমর্থ; এবং ত্রিবর্গসাধনক্ষম ভূপতির পদাঙ্কের অনুসরণ করিয়া সমস্ত প্রজাবর্গও ত্রিবর্গসাধন করিতে পারে; কিন্তু রাজা নীতিপথে প্রবৃত্ত না হইলে—রাজা অন্যায়াচরণ- পূর্ব্বক রাজ্যশাসন করিলে, আপনাকে এবং প্রজাদিগকে নিশ্চয়ই বিনষ্ট

  • ১১ক ও ১১খ শ্লোক দুইটি ট্রাভঙ্কুর সংস্করণে অতিরিক্ত আছে