भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 103, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 103

38 রত্নাবলী Beng. Trans. সাগরিকা—হা ধিক্ হা ধিক্! কুসুমলোভে আমার মন বিক্ষিপ্ত হওয়ায় আমি অনেক দেরী করিয়া ফেলিয়াছি। এখন এই সিন্দুবার বৃক্ষের আড়ালে আত্মগোপন করিয়া দেখিব। (অবলোকন করিয়া) অপূর্ব্ব কুসুমাষুধই দেখিলাম! আমার পিতার অন্তঃপুরে চিত্রে অঙ্কিত কামদেবের পূজা হইয়া থাকে। এখানে সাক্ষাৎ দেখিতে পাওয়া গেল। এখন আমিও এই সমস্ত কুসুমের দ্বারা ভগবান্ কুসুমাষুধকে পূজা করি। (এই বলিয়া কুসুমসকল নিক্ষেপ করিলেন)। ভগবন্ কুসুমাষুধ, তোমাকে প্রণাম করি, তোমার দর্শন আমার কল্যাণের নিমিত্ত হউক। যাহা দ্রষ্টব্য তাহা দেখা গেল। তোমার দর্শন আমার পক্ষে সাফল্যমণ্ডিত হউক। (প্রণাম করিলেন)। আশ্চর্য্য, একবার দেখিলেও পুনরায় দেখিবার উপযুক্ত। তা যাহাতে কেহ আমাকে দেখিতে না পায়, এমনভাবে আমি সরিয়া পড়ি। (কয়েক পদ গমন করিলেন) কাঞ্চন—আর্য্য বসন্তক, এখন এস, তুমিও স্বস্তিবাচন গ্রহণ কর। (বিদূষক নিকটবর্ত্তী হইল) বাসব—(চন্দন, কুসুম ও আভরণ দান করিয়া) আর্য্য, স্বস্তিবাচন গ্রহণ করুন। বিদূষক—(আনন্দে গ্রহণ করিয়া) মহিষীর কল্যাণ হউক। Eng Trans. Ságariká—Alas ! Alas ! My mind being diverted by the temptation of flowers I have made a great delay. Now concealed behind the Sinduvára tree I shall observe (the festival). (Looking) Oh I have seen an un- foreseen flower-arrowed god. In the harem of my father the deity Cupid as drawn in a picture is worshipped ; but here he is seen in person. Now, I too shall worship the flower- arrowed deity with these flowers. (Thus saying she offers the flowers). Oh flower-arrowed god! I bow to thee ; let this sight of yours be for the good of mine. What is worth seeing has been observed today. May your sight be of unfailing success to me. (Bowing down) Wonder, wonder ! though seen ( once ) he is to be seen again. Now, I shall slip away so that no one can detect me. Kánchana—Noble Vasantaka ! Now you too come here and receive your benediction-presents. (Vidushaka approaches)