रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 211, कुल 520 में से
संदर्भ में पढ़ें166 রত্নাবলী সাগরিকা—সখি, তাহাই কর। সুসঙ্গতা—হাঁ, তাহাই করি। ( সুসঙ্গতা কদলীগৃহভিমুখে পরিক্রমণ করিল ) বিদূষক—( সুসঙ্গতাকে দেখিয়া—সসম্ভ্রমে) হে বয়স্য, এই কদলীপত্রের দ্বারা চিত্রফলক আচ্ছাদিত করুন। এই যে দেবীর পরিচারিকা সুসঙ্গতা আসিয়া উপস্থিত। ( রাজা বস্ত্রাঞ্চলে চিত্রফলক আচ্ছাদিত করিলেন ) সুসঙ্গতা—( অগ্রসর হইয়া ) মহারাজের জয় হউক ! রাজা—সুসঙ্গতে, স্বাগত ! এইখানে উপবেশন কর। ( সুসঙ্গতা উপবেশন করিল ) রাজা—সুসঙ্গতে, আমি যে এইখানে রহিয়াছি, তুমি কিরূপে জানিলে ? সুসঙ্গতা—( হাসিয়া ) শুধু আপনাকে নয়, চিত্রফলক সহ সমস্ত বৃত্তান্তই আমি জানিয়াছি। এখন দেবীকে গিয়া সমস্ত নিবেদন করিব। বিদূষক—( মুখ ফিরাইয়া—সভয়ে) হে বয়স্য, ইহা দ্বারা সবই সম্ভবপর, এই গর্ভদাসীটা ( ভয়ানক ) মুখরা। ইহাকে পরিতুষ্ট করুন। রাজা—ঠিকই বলিয়াছ। ( সুসঙ্গতার হস্ত ধারণ করিয়া ) সুসঙ্গতে, ইহা ক্রীড়ামাত্র। অকারণে দেবীকে ব্যথা দেওয়া উচিত নয়। এই তোমার পারিতোষিক। ( কর্ণাভরণ প্রদান করিতে ইচ্ছা করিলেন ) Eng. Trans. Ságariká. (With intolerance) My friend, what did I come for, pray ? Susangatá. Oh, you who are prone to anticipate other things ! I say, for the picture-board (you have come) ; so take it. Ságariká—( With anger ) Ah you, too, are adept in this sort of talks ! So, I shall go elsewhere. ( Wants to depart) Susangatá. Oh, impatient one, just stop a moment, while I shall return with the picture-board from this plantain-bower. Ságariká. My friend, please do so. Susangatá Yes, I shall do that. ( Susangatá moves towards the plantain-bower ) Jester. (Seeing Susangatá—in a hurry) Oh, friend, just hide