रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 215, कुल 520 में से
संदर्भ में पढ़ें170 রত্নাবলী চিত্রফলকে অঙ্কিত করিলে'—এই বলিয়া কুপিত হইয়াছেন। তা যাইয়া তাঁহাকে একটু সন্তুষ্ট করুন,—ইহাতেই আমার উপর মহান্ অনুগ্রহ ( করা হইবে )। রাজা—( সহসা উঠিয়া ) সুসঙ্গতে, তিনি কোথায় ? সুসঙ্গতা—মহারাজ, তিনি এই কদলীগুল্মের আড়ালে রহিয়াছেন। রাজা—( তাহা হইলে ) পথ দেখাও। সুসঙ্গতা—মহারাজ, এই যে এই দিকে। ( উভয়ে পরিক্রমণ করিলেন ) বিদূষক—আমি এই চিত্রফলকটী লইয়া যাইতেছি ; ইহার দ্বারা কাজ হইবে। ( সেইরূপ করিলেন ) ( সকলে কদলীগৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন ) সাগরিকা—( রাজাকে দেখিয়া সহর্ষে সভয়ে কাঁপিতে কাঁপিতে স্বগত ) । হা ধিক্ হা ধিক্ ! ইঁহাকে দেখিয়া অতিশয় ভীতিবশতঃ এক পদ হইতে পদান্তরে চলিতে পারিতেছি না। তা এখন এখানে কি বা করিব ? বিদূষক—( সাগরিকাকে দেখিয়া ) আহা ! আহা ! কি আশ্চর্য্য ! কি আশ্চর্য্য ! ঈদৃশ কন্যারত্ন মনুষ্যলোকে দেখা যায় না। তা আমার মনে হয়, ইঁহাকে নির্মাণ করিয়া প্রজাপতিরও বিস্ময় উৎপন্ন হইয়াছে। রাজা—বয়স্য, আমারও এইরূপ মনে হইতেছে— ত্রিভুবনের অলঙ্কারভূতা এই কন্যাকে সৃষ্টি করিয়া বিস্ময়বশে ব্রহ্মা নিশ্চয়ই তাঁহার শির কম্পিত করিয়াছিলেন ও চতুর্মুখে যুগপৎ 'সাধু'বাদ উচ্চারণ করিয়াছিলেন এবং স্বকীয় পদ্মপুষ্পের পত্রের কান্তি-তিরস্কারী লোচনসমূহকে বিস্ফারিত করিয়াছিলেন ॥ ১৬ ॥ Eng. Trans. Susangatá—( To herself ) The King is now pleased. ( Aloud ) Your Majesty need not fear. I was but in jest through Your Majesty's grace ; and through Her Majesty's grace I have also indulged in jest thus many times. Now this will be a great favour unto me—my dear friend Ságariká is very angry with me saying, 'why have I been drawn by you in this picture-board' (and I shall be much obliged) if Your Majesty be pleased to approach her and appease her ( resentment ). King. (Springing up ) Susangatá ! where is she ?