रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 220, कुल 520 में से
संदर्भ में पढ़ेंদ্বিতীয়োঽঙ্কঃ 175 ( সাগরিকার হস্ত ধারণ করিয়া স্পর্শসুখ অনুভব করিতে লাগিলেন ) বিদূষক—ভো ! এখন আপনি অপূর্ব্ব শ্রী প্রাপ্ত হইলেন ! রাজা—বয়স্য, সত্য বটে ।— ইনি সাক্ষাৎ লক্ষ্মী, ইহার হস্ত পারিজাত-বৃক্ষের পল্লবস্বরূপ। তাহা না হইলে ঘৰ্ম্ম- চ্ছলে অমৃতরসধারা কোথা হইতে ক্ষরিত হইতেছে ? ॥ ১০ ॥ সুসঙ্গতা—সখি, তুমি এখন অত্যন্ত নিষ্ঠুর হইয়া উঠিয়াছ, যেহেতু মহারাজ স্বয়ং হস্ত ধারণ করিলেও তুমি কোপ পরিত্যাগ করিতেছ না। সাগরিকা—( ভ্রূকুটি করিয়া ) সুসঙ্গতে, তুমি এখনও ক্ষান্ত হইতেছ না ! রাজা—প্রিয়ে সাগরিকে, সখীজনের প্রতি এইরূপ নিরবচ্ছিন্ন কোপ করা যুক্তিযুক্ত নহে। বিদূষক—অয়ি ভদ্রে, বুভুক্ষিত ব্রাহ্মণের ন্যায় কোপ করিতেছেন কেন ? সুসঙ্গতা ( সাগরিকা )—সখি, তোমার সহিত আর কথা বলিব না। রাজা—অয়ি কোপনে ! সমান-প্রবৃত্তিশালিনী ( সহৃদয় ) সখীগণের প্রতি এরূপ করা ঠিক নহে। বিদূষক—ইনি ( দেখছি ) দ্বিতীয় বাসবদত্তা ! ( রাজা নিতান্ত ব্যস্ত হইয়া সাগরিকার- হস্ত ত্যাগ করিলেন ) • সাগরিকা—( সসম্ভ্রমে ) সুসঙ্গতে, এখন কি করিব ? সুসঙ্গতা—সখি, তমালশাখার আড়াল দিয়া এখান হইতে বাহির হইয়া যাইব। ( উভয়ে নিষ্ক্রান্ত ) রাজা—( পার্শ্বে অবলোকন করিয়া বিস্ময়ের সহিত ) কোথায় দেবী বাসবদত্তা ? বিদূষক—ইনিই সেই। ইহার অতিদীর্ঘকালস্থায়ী রোষ দেখিয়া ‘ইনিই দ্বিতীয় বাসবদত্তা’—এই কথা বলিয়াছিলাম। Eng. Trans. Ságariká. ( To Susangatá angrily ) My friend, is this the picture-board you have brought ! ( Wishes to go ) King. Oh, angry girl, though you turn your eyes in anger, yet such is their ( native ) tenderness that they cannot assume a harsh expression. Move, giving up hurriedness ; otherwise by