रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 230, कुल 520 में से
संदर्भ में पढ़ेंদ্বিতীয়াঙ্কঃ 185 Beng. Trans. বাসব—ইনি ত আৰ্য্যপুত্র; আর এ ত সাগরিকা ! (রাজার প্রতি) আৰ্য্যপুত্র, এ কি? রাজা—( বিস্ময়ের সহিত মৃদুহাস্য করিয়া বিদূষকের প্রতি ফিরিয়া অনুচ্চস্বরে ) বয়স্য, কি বলিব? বিদূষক—( রাজার প্রতি ফিরিয়া ) বয়স্য, চিন্তা করিবেন না। আমি উত্তর দিব। ( বাসবদত্তার প্রতি প্রকাশ্যে ) ভবতি, 'নিজের আকৃতি অতি কষ্টে অঙ্কিত করা যায়' —আমার এই বাক্য শুনিয়া প্রিয়বয়স্য এই চিত্রনৈপুণ্য দেখাইয়াছেন। রাজা—বসন্তক যাহা বলিলেন, এ তাহাই বটে। বাসবদত্তা—( চিত্রফলক দেখাইয়া ) আৰ্য্যপুত্র, আপনার সমীপে এই যে অপর একটা স্ত্রীলোক অঙ্কিত রহিয়াছে, একি আর্য্য বসন্তকের চিত্রনৈপুণ্য? রাজা—( বিস্ময়ের সহিত হাসিয়া ) দেবি, অন্য কিছু আশঙ্কা করিবেন না। (কোনও এক অজ্ঞাত কন্যাকে ) নিজের মনে কল্পনা করিয়া ইহাকে অঙ্কিত করিয়াছি, কিন্তু পূর্ব্বে ইহাকে কখনও দেখি নাই। বিদূষক—সত্যই যজ্ঞোপবীত স্পর্শ করিয়া শপথ করিতেছি—যদি কখনও পূর্ব্বে এরূপ রমণীকে দেখিয়া থাকি! কাঞ্চনমালা—( অনুচ্চস্বরে ) দেবি, কখনও কখনও এইরূপ ঘুণাক্ষর ( দৈবাৎ কার্য্য- সম্পাদন ) সম্ভব হইয়া থাকে। সুতরাং রাগ করিয়া প্রয়োজন নাই। বাসবদত্তা—( কাঞ্চনমালার প্রতি ফিরিয়া—অন্য সকলকে আড়াল করিয়া ) অয়ি সরলে, ইহার বক্রোক্তি তুমি জান না ( বুঝিতে পারিতেছ না )! ইনি বসন্তক ( আর কেউ নয় )! ( রাজার প্রতি প্রকাশ্যে ) আৰ্য্যপুত্র, আমার কিন্তু এই চিত্র দেখিয়া শিরোবেদনা উপস্থিত হইয়াছে। তা আপনি সুখে অবস্থান করুন। আমি চলিয়া যাইতেছি। ( গাত্রোত্থান পূর্ব্বক যাইতে উদ্যত ) রাজা—( বস্ত্রাঞ্চল ধরিয়া ) দেবি, 'আমার প্রতি প্রসন্ন হউন'—এই কথা কোপ না থাকিলে বলা ঠিক হয় না। 'পুনর্ব্বার এরূপ করিব না'—এইরূপ বলিলেও ( দোষ ) স্বীকার করিয়া লওয়া হয়। 'আমার দোষ নাই'—এই কথা বলিলে আপনি উহা মিথ্যা বলিয়াই ( স্থির ) জানিবেন। হে প্রিয়তমে, এই প্রকার অবস্থায় আমার কি বলা সম্ভবপর ( উচিত ), তাহা বুঝিতে পারিতেছি না ॥ ২০ ॥