रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 279, कुल 520 में से
संदर्भ में पढ़ें234 रत्नावली प्रियवचनं सागरिकानुरागरूपम् इत्यर्थः । प्रतिपालयति अपेक्षते । समीहितकार्य्यसिद्धया समीहितं यत् कार्यं तस्य सिद्धया साफल्येन । समीहिताभ्यधिकया इति पाठे समीहितात् सागरिकावार्त्तालाभरूपात् अभ्यधिकया तद्दर्शनलाभरूपया इत्यर्थः । उपहसितः तिरस्कृतः बृहस्पतेः बुद्धिविभवः बुद्धिरूपम् ऐश्वर्य्यं येन सः । गुरुः अनुरागः प्रेम लौहित्यञ्च तेन खिन्नं हृदयं यस्य सः । सन्ध्या एव वधूः नागरिका तया दत्तः कृतः सङ्केतः अमुकसमये त्वया अमुकस्थानमागन्तव्यमित्येवंरूपः यस्मै सः । सहस्ररश्मिः सूर्य्यः अस्तगिरिकाननम् अस्ताचलरूपं वनम् । अनुसरति । यथा कयाचित् नायिकया दत्त- सङ्केतः नायकः निर्दिष्टं निभृतम् अभिसरणीयांगं किञ्चित् काननम् अनुगच्छति तथा सूर्य्योऽपि सन्ध्यासमागमे वारुण्यां दिशि अस्ताचलशिखरमुपैति इति भावः । रूपकोत्- प्रेक्षयोः सङ्करः । समासोक्तिश्छविः । Beng. Trans.—( সহর্ষে বসন্তকের প্রবেশ ) বিদূষক—( সানন্দে ) হী হী ভো ! কি আশ্চর্য্য ! কি আশ্চর্য্য ! আজ আমার নিকট হইতে এই প্রিয় সংবাদ শ্রবণ করিয়া প্রিয়বয়স্যের মনে যেরূপ আনন্দ হইবে, আমার মনে হয় কোশাম্বীরাজ্য লাভ করিয়াও প্রিয়বয়স্যের সেইরূপ আনন্দ হয় নাই। ( পরি- ভ্রমণপূর্ব্বক অবলোকন করিয়া ) এই যে প্রিয়বয়স্য যেরূপ এইদিকে মুখ করিয়া তাকাইয়া আছেন, তাহাতে মনে হইতেছে যেন তিনি আমারই অপেক্ষা করিতেছেন। তবে অগ্রসর হই। ( অগ্রসর হইয়া ) প্রিয়বয়স্যের জয় হউক ! হে বয়স্য, আজ সৌভাগ্যক্রমে আপনি ঈপ্সিত কার্য্যসিদ্ধির ফলে অভ্যুদয় লাভ . করিয়াছেন। রাজা—( সানন্দে ) বয়স্য, প্রিয়া সাগরিকার কুশল ত ? বিদূষক—( সগর্ব্বে ) হে বয়স্য, অতি শীঘ্র নিজে দেখিয়াই বুঝিতে পারিবেন। রাজা—( সানন্দে ) বয়স্য, প্রিয়ার দর্শনও হইবে না কি ? বিদূষক—( অহঙ্কারের সহিত ) বৃহস্পতির বুদ্ধিবৈভবকে উপহাসকারী আমার মত অমাত্য যাঁহার, তাঁহার (এরূপ আকাঙ্ক্ষিত দর্শন) হইবে না কেন ? রাজা—( হাসিয়া ) কিছু আশ্চর্য্য নয়। তোমাতে কি না সম্ভবপর হয় ! তাহা হইলে বল—আমি সবিস্তরে শ্রবণ করিতে ইচ্ছা করি। ( বিদূষক কর্ণে এইরূপ বলিলেন )